Latest Posts

ক্যালগেরি পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার হচ্ছে

- Advertisement -

দশ বছর আগে ক্যালগেরির উত্তরপূর্বে একটি মোটেল কক্ষে এক ব্যক্তিকে গুলির ঘটনায় ক্যালগেরি পুলিশ সার্ভিসের দুই কর্মকর্তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক পদক্ষেপ প্রত্যাহার করা হবে। কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ বাতিলের কারণ উল্লেখ করে অ্যান্থনি হেফারনানের পরিবারের কাছে চিঠি লেখা হয়েছে। তাতে কারণ হিসেবে ঘটনার পর পেরিয়ে যাওয়া লম্বা সময় এবং সম্ভবত খুবই লঘু শাস্তির কথা উল্লেখ করা হয়েছে।

- Advertisement -

অ্যান্থনির মা আইরিন হেফারনান গ্লোবাল নিউজকে বলেন, আমাদের ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। বিষয়টি খুবই গুরুতর। আমরা খুবই হতাশ।

২০১৫ সালের ১৬ মার্চ বার্লো ট্রেইলে সুপার এইট মোটেলের একটি কক্ষে ২৭ বছর বয়সী হেফারনেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। পাঁচজন কর্মকর্তা সেখানে উপস্থিত হন এবং কক্ষে প্রবেশ করে গুলি করার আগে তাদের ধারণা হয়েছিল যে হেফারনান সম্ভবত মদ্যপ অথবা বিষণœ ছিলেন। হেফারনানের হাতে একটি সুইবিহীন সিরিঞ্জও ধরা ছিল বলে খবর প্রকাশিত হয়।

গুলির পরিপ্রেক্ষিতে আলবার্টা সিরিয়াস ইনসিডেন্ট রেসপন্স টিম কস্টেবল মরিস ম্যালাফলিনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়েরের সুপারিশ করেছিল। কিন্তু ক্রাউন প্রসিকিউটর তা প্রত্যাখ্যান করেন। এরপর ম্যাকলাফলিন এবং গুলির ঘটনায় জড়িত আরও দুই কর্মকর্তা অবসরে যান অথবা সিপিএস থেকে পদত্যাগ করেন। এর অর্থ হচ্ছে তাদেকে আর শৃঙ্খলামূলক ব্যবস্থার মুখে পড়তে হবে না।

এই দুই কর্মকর্তা হচ্ছে কনস্টেবল সন্দীপ শেরগিল এবং স্টাফ সার্জেন্ট লন ব্রিউস্টার। সোমবার তাপদের বিরুদ্ধে আনা শৃঙ্খলামূলক অভিযোগের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তাদের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে বেআইনিভাবে মোটেল কক্ষে প্রবেশ এবং কৌশলগত লক্ষ্য ও ঝুঁকি বিবেচেনা করতে ব্যর্থতা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.