Latest Posts

ডিভাইস স্বমেরামতের সুযোগ দিচ্ছে অ্যাপল

- Advertisement -
যেসব কানাডিয়ান তাদের নিজেদের অ্যাপল ডিভাইস নিজেরাই মেরামত করতে চান তারা এখন থেকে প্রযুক্তি জায়ান্টটির কাছ থেকে যন্ত্রাংশ, টুল ও ম্যানুয়াল পাবেন

যেসব কানাডিয়ান তাদের নিজেদের অ্যাপল ডিভাইস নিজেরাই মেরামত করতে চান তারা এখন থেকে প্রযুক্তি জায়ান্টটির কাছ থেকে যন্ত্রাংশ, টুল ও ম্যানুয়াল পাবেন। এর মধ্য দিয়ে মঙ্গলবার কানাডায় প্রথমবারের মতো স্বমেরামত কর্মসূচি চালু করল অ্যাপল।

এই কর্মসূচি গ্রাহকদের বিনামূল্যে ম্যানুয়াল ও ডায়াগনস্টিক সফটওয়্যারে প্রবেশের সুযোগ দেবে, যা আইপ্যাড, আইফোন ও ম্যাকের সমস্যাগুলো সমাধানে সাহায্য করবে। গ্রাহকরা এরপর যেকোনো যন্ত্রাংশ কিনতে ও ভাড়ায় নিতে অথবা মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ক্রয় করতে পারবেন।

- Advertisement -

অ্যাপলকেয়ার সার্ভিসের ভাইস প্রোসডেন্ট ব্রায়ান নাউম্যান বলেন, ডিভাইসের আয়ুস্কাল দীর্ঘায়িত করতে, বর্জ্যরে পরিমাণ হ্রাস করতে এবং গ্রাহক ও মেরামতকারী উভয়কেই ক্ষমতায়িত করাই মূলত এই কর্মসূচির উদ্দেশ্য।

৩৪তম দেশ হিসেবে কানাডায় এই কর্মসূচিটি চালু করল অ্যাপল। কর্মসূচিটির আওতায় ব্যাটারি থেকে শুরু করে গ্লাস স্ক্রিন পাওয়া যাবে। টুলসের মধ্যে রয়েছে টর্ক ড্রাইভার, অ্যাডহেসিভ কাটার এবং স্কু বিট।
যদিও অ্যাপলের ওয়েবসাইটে দেখানো হয়েছে যে, স্বমেরামতের ব্যয় কোম্পানির ইন-হাউস মেরামতের চেয়ে বেশি।

আইফোন ১৬ এর একটি ব্যাটারি ও স্ক্রু কিট কিনতে আপনাকে খরচ করতে হবে ১৩৫ মার্কিন ডলার। এর সঙ্গে কর। অন্যদিকে অ্যাপল কর্মীদের সাহায্যে ব্যাটারি প্রতিস্থাপন করিয়ে নিলে খরচ হবে ৯৯ মার্কিন ডলারের মতো। আইফোনের একটি ক্যামেরা ও স্ক্রু কিটের কাম ২১৯ ডলার। অন্যদিকে ফোনের একটি ক্যামেরা মেরামত বাবদ অ্যাপল গ্রাহকদের কাছ থেকে অর্থ নেয় ১৬৯ মার্কিন ডলার। এ হিসাবে স্বমেরামতে ব্যয় অ্যাপলের ইন-হাউস সেবার চেয়ে ঢের বেশি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.