Latest Posts

গার্ডিনার এক্সপ্রেস নির্মাণের সময় অর্ধেক কমানো হয়েছে

- Advertisement -
গার্ডিনার এক্সপ্রেসওয়ে নির্মাণের কারণে সৃষ্ট যানজটের শিগগিরই অবসান ঘটতে পারে

গার্ডিনার এক্সপ্রেসওয়ে নির্মাণের কারণে সৃষ্ট যানজটের শিগগিরই অবসান ঘটতে পারে। টরন্টোর মেয়র অলিভিয়া চাউ বলেছেন, মোটরযান চলাচলকারী ব্যস্ত এই সড়কটির ওপর নির্মাণকাজ প্রত্যাশিত সময়ের আগেই শেষ হবে।

প্রদেশের তথ্য অনুযায়ী, প্রতিদিন এক লাখ ৪০ হাজার মানুষ সড়কটি ব্যবহার করেন।

- Advertisement -

চাউ বলেন, গার্ডিনারে জট সর্বনিম্ন পর্যায়ে রাখতে চাই আমরা। সে মোতাবেক গার্ডিনার এক্সপ্রেসওয়ের নির্মাণের নির্ধারিত তিন বছরের যে সময় তা আমরা অর্ধেকে নামিয়ে আনতে চাই। সে মোতাবেক এক্সপ্রেসওয়েটের নির্মাণ সময় এখন দেড় বছর। নির্মাণ সময় অর্ধেক কমানো সত্যিই খুব বড় অর্জন। প্রাদেশিক সরকারের সঙ্গে আমাদের যে অংশীদারিত্ব এবং যেসব ক্রু নির্মাণকাজে কঠোর পরিশ্রম করছেন তা আমাকে গর্বিত করেছে।

প্রদেশের পক্ষ থেকে গত এপ্রিলে বলা হয়েছিল, গার্ডিনার এক্সপ্রেসওয়েন নির্মাণকাজ সমাপ্ত করার সময় ১৫ মাস এগিয়ে আনা হয়েছে। সপ্তাহে সাতদিনই ২৪ ঘণ্টা কাজ করার জ্য অন্টারিও সরকার ৭ কোটি ৩০ লাখ ডলার বিনিয়োগের পর এই কথা জানায় প্রদেশ।

তবে ঠিক কবে নাগাদ প্রকল্পের কাজ শেষে হবে সুনির্দিষ্ট করে তা বলেননি চাউ। কারণ, ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলে কিছু ম্যাচ আয়োজন করতে যাচ্ছে টরন্টো।

মার্চ থেকে ডাফেরিন স্ট্রিট থেকে স্ট্র্যাচান এভিনিউ পর্যন্ত উভয় দিকে গার্ডিনার এক্সপ্রেসওয়ে দুই লেনে সংকুচিত করে আনা হয়েছে। এটা করা হয়েছে নির্মাণের প্রয়োজন। নির্মাণকাজ সম্পন্ন হলে প্রতি ট্রিপে ২২ মিনিট সময় সাশ্রয় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। গত এপ্রিলে এমনটাই জানায় অন্টারিও।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.