Latest Posts

মেক্সিকোর সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা

- Advertisement -
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিবেশীদের শুল্ক আরোপের মাধ্যমে শাস্তি প্রদানের হুমকি দেওয়ায় মেক্সিকোর সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় কাজ করছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিবেশীদের শুল্ক আরোপের মাধ্যমে শাস্তি প্রদানের হুমকি দেওয়ায় মেক্সিকোর সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় কাজ করছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। উত্তর আমেরিকা মুক্তবাজার চুক্তি সামনে রেখে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার কাজটি করছেন তিনি।

প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই সপ্তাহে তার পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীকে মেক্সিকোর রাজধানীতে পাঠিয়েছেন। সেখানে তারা মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবম এবং তার কর্মকর্তাদের পাশাপাশি কর্পোরেট খাতের নির্বাহীদের সঙ্গে বৈঠক করবেন। কানাডার আগের সরকারের শেষ দিকে যে মতভেদ তৈরি হয়েছিল তা মেরামতই এই উদ্যোগের উদ্দেশ্য।

- Advertisement -

উপমহাদেশীয় বাণিজ্য চুক্তির আওতাধীন নয় এমন কানাডিয়ান পণ্যের ওপর গত সপ্তাহে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্ক আরোপের কারণ সীমান্তের উত্তরের দেশটি তার আরোপিত শুল্কের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়েছে। মেক্সিকো পাল্টা পদক্ষেপ নেয়নি এবং শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষির জন্য তারা ৯০ দিন সময় পাচ্ছে।

দুই দিনের মেক্সিকো সিটি সফর শেষ করে এক টেলিফোন সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী অনীতা আনান্দ বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্জাগরণে আমাদের জন্য এমন এক সময় যখন প্রত্যেকের সহায়তার হাত বাড়িয়ে দেওয়া উচিত।

শেইনবমের ঘণ্টাব্যাপী আলোচনা করার পাশাপাশি আনান্দ এবং অর্থমন্ত্রী ফ্রাসোয়াঁ-ফিলিপে শ্যাম্পেইন মেক্সিকোর ইকোনমি জার এবং জ্বালানি প্রধানের সঙ্গেও বৈঠক করেন। ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে ছিলেন কানাডিয়ান প্যাসিফিক কানসাস সিটি লিমিটেড রেলওয়ে, টিসি এনার্জি কর্পোরেশন এবং পেনশন জায়ান্ট ক্যাইসে ডি ডিপোট এট প্লেসমেন্ট ডু কুইবেকের প্রতিনিধিরা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.