
প্রিতম, মিলা ও মিনার-বাংলাসংগীতের তিন জনপ্রিয় তারকা। গত ৫ জুলাই মার্খাম-এলসমেয়ার ইন্টারসেকশনের গ্লোবাল কিংডোম মিনিস্ট্রিজ চার্চে মিক্সটেপ আয়োজিত কনসার্টে অংশ নেয় তারা। একই আয়োজনে পারফর্ম করে স্থানীয় ব্যান্ড ‘সুর’।
হলভর্তি দর্শকের উপস্থিতিতে পুরো আয়োজনটি ভিন্নমাত্রা লাভ করে। প্রথমেই ছিলো ‘সুর’ ব্যান্ডের পরিবেশনা। এরপর মঞ্চে আসেন মিনার। মৌলিক পরিবেশনায় মিনার মাতিয়ে রাখেন দর্শক শ্রোতাদের। মিনারের গানের রেশ শেষ না হতেই মঞ্চে আগমন ঘটে মিলার। রকস্টাইল গেটআপে দীর্ঘক্ষন পারফর্ম করেন মিলা। সর্বশেষ মঞ্চে আসেন প্রিতম হাসান।
সম্প্রতিক সময়ে সাড়া জাগানো প্রায় সবগুলো গানের জনক কিংবা গায়ক এই মেধাবী শিল্পী। হলজুড়ে দর্শকের অপেক্ষা ছিলো তার জন্যে। দর্শকদের হতাশ করেননি তিনি। একে এক জনপ্রিয় সব গানগুলো পরিবেশন করেন। আয়োজকদের পক্ষে মিক্সটেপের কর্নধার সাইফুল আজিম মহিম দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু করতে না পারার জন্যে দু:খ প্রকাশ করেন।
চমৎকার এই আয়োজনটি দর্শক প্রাণভরে উপভোগ করে।

