Latest Posts

টিম হর্টন্সের বিরুদ্ধে ক্লাস অ্যাকশন মামলার অনুমোদন দিলেন বিচারক

- Advertisement -
টিম হর্টন্স ভুলবশত তাদের জনপ্রিয় রোল আপ টু উইন প্রোমোশনে অংশগ্রহণকারী ইমেইল পাঠানোর ঘটনায় একটি ক্লাস অ্যাকশন মামলার অনুমোদন দিয়েছেন বিচারক

টিম হর্টন্স ভুলবশত তাদের জনপ্রিয় রোল আপ টু উইন প্রোমোশনে অংশগ্রহণকারী ইমেইল পাঠানোর ঘটনায় একটি ক্লাস অ্যাকশন মামলার অনুমোদন দিয়েছেন বিচারক। মন্ট্রিলভিত্তিক আইনি প্রতিষ্ঠান এলপিসি অ্যাভোক্যাটসের দাবি, ২০২৪ সালের এপ্রিলে কানাডাব্যাপী ৫ লাখের মতো গ্রাহক একটি ইমেইল পান। তাতে বলা হয়, প্রোমোশনের মাধ্যমে তারা একটি বোট জিতেছে। কিন্তু পরবর্তীতে বলা হয়, এমন কিছু নয়।

আইনি প্রতিষ্ঠানটি বলেছে, ওইসব গ্রাহকদের বোট ও ট্রেইলার পাওয়া উচিত, যা তারা জিতেছে বলে জানানো হয়েছে। পাশাপাশি তাদেরকে ক্ষতিপূরণও দেওয়া উচিত। এই পুরস্কারের মূল্য প্রায় ৬৪ হাজার ডলার।

- Advertisement -

সুপিরিয়র কোর্টের বিচারপতি ডোনাল্ড বিসন গত সপ্তাহে দেওয়া এক রুলিংয়ে বলেন, ক্লাস অ্যাকশন মামলাটি চলতে পারে। কিন্তু এটা কেবলমাত্র কুইবেকের বাসিন্দাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কারণ, বিষয়টি কেবলমাত্র প্রদেশটির ভোক্তা সুরক্ষার ক্ষেত্রে খাটে।

শুক্রবার দেওয়া রায়ে বিসন লেখেন, আদালতের তথ্য অনুযায়ী, জিতেছে বলার পরও সংশ্লিষ্টদের বোট না দেওয়া, এমনকি অন্য কিছু দেওয়ার প্রস্তাব না করা মোবাইল অ্যাপ প্রতিযোগিতা নিয়ে মানুষের মধ্যে আস্থাহীনতা সৃষ্টি করবে। রুলিংয়ে প্রতিযোগিতায় জেতার খবর লোকজন পরিবারের সদস্য ও টিম হর্টন্সের কর্মীদের সঙ্গে উদ্যাপন করেছিলেন। অথচ পরবর্তীতে তারা জানতে পারেন যে, এমনেটা ঘটেনি।

আইনজীবী জোয়ে জুকরান এক টেলিফোন সাক্ষাৎকারে বলেন, এই ভুলের জন্য কোম্পানিটি গ্রাহকদের বিনামূল্যে এক কাপ কফি পর্যন্ত প্রস্তাব করেনি। গ্রাহক আনুগত্য তারা নিশ্চিত বলে ধরে নিয়েছে। কোনো ধরনের ক্ষতিপূরণ না দিয়ে তারা তাদেরকে নিয়ে তামাশা করেছে। অথচ কিছু একটা দিলে ক্লাস অ্যাকশন মামলা এড়ানো যেত।

তিনি বলেন, কুইবেকের ভোক্তা সুরক্ষা আইনে বলা আছে যে, কোনো ধরনের ভুলের জন্য দায়ি মার্চেন্টরা, ভোক্তারা নয়।

টিম হর্টন্সের একজন মুখপাত্র এ প্রসঙ্গে বলেন, যাদের কাছে ইমেইলটি গেছে, গত বছর তাদের কাছে ক্ষমা চেয়েছে কোম্পানিটি। বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় এ ব্যাপারে বিস্তারিত আর কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন তিনি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.