Latest Posts

মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশন অব অন্টারিওর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

- Advertisement -

গত ২২ জুন রবিবার টরন্টোর ৩০১৬ ড‍্যানফোর্থ এভিনিউর দ্বিতীয় তলায় দেলোয়ার খানের অফিসে মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনের উদ্যোগে ১১ তম বাষির্ক বনভোজন ২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন সভাপতি ফারুক খান ।

- Advertisement -

সভা সঞ্চালনায় করেন সাধারণ সম্পাদক গোলাম রনি । উক্ত সভায় বিস্তারিত আলোচনা করেন কনভেনার ও যুগ্ম সম্পাদক সম্পাদক তাজুল ইসলাম। আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি ডাঃ মাহবুব আলম, সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান বাদল, সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি আসরাফ চৌধুরী, সহ-সভাপতি হোসনী মোবারক তুহিন, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম শ‍্যামল , কোষাধ্যক্ষ দেলোয়ার খান ও সমাজ কল্যাণ সম্পাদক আক্তার হোসেন।

সভাপতি ফারুক খান বলেন আমাদের বার্ষিক পিকনিক আগামী ৬ জুলাই রবিবার ২৬০ ডজ রোডের টেইলার ক্রিক পার্কে অনুষ্ঠিত হবে। দলমত নির্বিশেষে সবাই সম্মিলিতভাবে স্বপরিবারে উপস্থিত হয়ে জাকজমকপূর্ণ এই পিকনিকের আনন্দ উপভোগ করবেন। বিস্তারিত তথ্য পাওয়া যাবে বাংলামেইল ও বাংলাকাগজ পত্রিকায় দেয়া বিজ্ঞাপনে। প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.