Latest Posts

সামাজিক যোগাযোগ মাধ্যমের বিপজ্জনক প্রবণতার ব্যাপারে সতর্কতা

- Advertisement -

অন্টারিওর স্কুলগুলোর শিক্ষার্থীদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিপজ্জনক সব চ্যালেঞ্জের প্রবণতার ব্যাপারে সতর্ক করে দিয়েছে টরন্টো ক্যাথলিক ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড। তারা বলেছে, এসব চ্যালেঞ্জের ভিডিও রেকর্ড করা হয় এবং অন্যদেরকেই অংশগ্রহণের জন্য উৎসাহিত করা হয়। কিন্তু এগুলো শিক্ষার্থী এবং পুরো স্কুল কমিউনিটির জন্যই গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।

- Advertisement -

এগুলোরমধ্যে একটি হচ্ছে পেপার ক্লিপ চ্যালেঞ্জ। এতে শিক্ষার্থীরা পেপার ক্ল্পি মনে করে ধাতব বস্তু ইলেক্ট্রিক আউটলেটে প্রবেশ করায় এবং স্ফুলিঙ্গ সৃষ্টির জন্য ধাতবখ মুদ্রা ব্যবহার করে। ক্রমবুক চ্যালেঞ্চে ইচ্ছাকৃত শর্ট সার্কিটের জন্য পেপার ক্লিপ, পেনসিল অথবা অন্যান্য সামগ্রী ক্রমবুক ইউএসবি পোর্টে রাখা হয়। এর ফলে অতিরিক্ত তাপমাত্রা তৈরি হয় এবং আগুন বেরোয়।

এ প্রকাশ্য স্থানে ওয়াটার গান, নার্ফ-স্টাইল প্রজেক্টাই অথবা অন্যান্যখেলনা অস্ত্র ব্যবহার করে শিক্ষার্থীদের একে অন্যকে নিঃশে^ষ করে দেয়ার প্রবণতাও দেখা যাচ্ছে। এটা সিনিয়র অ্যাসাসিন চ্যালেঞ্জ নামে অভিহিত।

গ্রেটার টরন্টো অ্যান্ড হ্যামিল্টন এরিয়ার পুলিশ ও ফায়ার সার্ভিসও এ ধরনের চ্যালেঞ্জে অংশগ্রহণের ব্যাপারে সতর্ক করে দিয়েছে। অন্যান্য স্থানে আহত ও অগ্নিকা-ের বেশ কিছু ঘটনার পর যেমনটা সতর্ক করা হয়েছে পুরো উত্তর আমেরিকার জুড়ে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.