Latest Posts

র‌্যাপ সংস্কৃতিতে মহিমান্বিত করা বিপজ্জনক অস্ত্র জব্দ

- Advertisement -

র‌্যাপ কালচারে ড্রাকো সেমি-অটোমেটিক পিস্তলকে মহিমান্বিত করে দেখা হয়। র‌্যাপাররা তাদের গানের কথায় নিয়মিতই এই অস্ত্রের কথা উল্লেখ করেন এবং মিউজিক ভিডিও ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে এটাকে তুলে ধরেন।

- Advertisement -

আমেরিকান র‌্যাপার সোলজা বয় তার ডাকনাম হিসেবে বেছে নিয়েছেন ড্রাকো। এ ছাড়া হিপ হপ শিল্পী ফিউচার অস্ত্রটির নামে একটি একক গান প্রকাশ করেছেন। লিরিক্সডটকমে অনুসন্ধান করে দেখা গেছে, ১০৪ জন শিল্পী তাদের গানের মোট ১৬ হাজার ৬০৩বার ড্রাকো শব্দটি ব্যবহার করেছেন।

এমন অবস্থায় পাঁচ মাস তদন্তের অংশ হিসেবে লন্ডন পুলিশ একটি ড্রাকো জব্দ করেছে। এই তদন্তের ফলে নগরীর ইতিহাসে সর্ববৃহৎ ফেন্টানাইলের চালান জব্দের ঘটনাও ঘটেছে। যে পাঁচটি অস্ত্র পুলিশ জব্দ করেছে, ড্রাকো তার মধ্যে অন্যতম। পাশাপাশি ৩০ লাখ ডলারের বেশি মূল্যের মাদক, আড়াই লাখ ডলারের নগদ অর্থ অন্যান্য সমাগ্রীও তারা জব্দ করেছে। ২৯ এপ্রিল লন্ডনের তিনটি, টরন্টোর দুইটি এবং হ্যামিল্টনের একটি বাড়ি থেকে এসব সামগ্রী জব্দ করে তারা।
অস্ত্র ও গ্যাং শাখার প্রধান ডিটেক্টিভ সার্জেন্ট জন মেইনেন বলেন, লন্ডনে এর আগে কখনো ড্রাকো দেখিনি আমি। দুর্ভাগ্যবশত অস্ত্রটি গ্যাং সদস্যদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

রোমানিয়ায় তৈরি ও যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া একে-৪৭ রাইফেলের মতোই এবং খুব দ্রুততার সঙ্গে একাধিক রাউন্ড গুলি ছোড়া যায় এতে। কিন্তু ড্রাকো হাল্কা, আরো বেশি সুসংগঠিত এবং সবচেয়ে বড় কথা আমেরিকায় এটিকে পিস্তলের শ্রেণিতে ফেলা হয়েছে। ৩০ রাউন্ড একে-৪৭ গুল ধারণে সক্ষম অস্ত্রটির সহিংসতা ও ভীতি প্রদর্শনের বাইরে বাস্তবধর্মী কোনো কার্যকারিতা নেই বলে সমালোচনা রয়েছে।

হ্যামিল্টন, টরন্টো ও অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশ কর্মকর্তাদের সহায়তায় লন্ডন পুলিশ ৩৪ দশমিক ৬ কিলোগ্রাম ফেন্টানাইল, ৪ দশমিক ৬ কিলোগ্রাম স্বচ্ছ মেথামফেটামিন, ৪৭৪ গ্রাম কোকেন, ১৮ কিলোগ্রাম কাটিং এজেন্ট, ছয়টি গাড়ি ও আড়াই লাখ ডলারের বেশি নগদ অর্থ উদ্ধার করেছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মোট ১১৭টি অভিযোগ আনা হয়েছে। এদের মধ্যে দুইজন লন্ডন এবং দুইজন টরন্টোর বাসিন্দা। অভিযুক্তদের মধ্যে দুইজনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.