Latest Posts

যৌন নির্যাতনের অভিযোগে নিজেকে নির্দোষ দাবি টরন্টো কাউন্সিলরের

- Advertisement -
ব্যারিতে চলমান যৌন নির্যাতনের মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন টরন্টোর দীর্ঘদিনের কাউন্সিলর মাইকেল থম্পসন

ব্যারিতে চলমান যৌন নির্যাতনের মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন টরন্টোর দীর্ঘদিনের কাউন্সিলর মাইকেল থম্পসন। অন্টারিওর ব্যারির আদালতে বৃহস্পতিবার ক্রাউন প্রশ্ন করেন।

৬৫ বছর বয়সী থম্পসনের বিরুদ্ধে দুই নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ২০২২ সালে কানাডা ডে সপ্তাহে তারা থম্পসনের সঙ্গে পোর্ট কার্লিং কটেজে যোগ দিয়েছিলেন। তাদের মধ্যে একজন নারী বলেন, থম্পসনকে তিনি তার পিঠে সানস্ক্রিন লাগিয়ে দিতে বললে থম্পসন তাকে ম্যাসাস করেদেন এবং সম্মতি ছাড়াই তার স্তন ও পেছনের অংশ স্পর্শ করেন। আরেকজন নারী বলেন, তিনি মদ্যপ ছিলেন এবং থম্পসন সেই সুযোগটিই কাজে লাগান এবং তার ওপর যৌন নির্যাতন চালান।

- Advertisement -

তবে থম্পসন নিজেকে নির্দোষ দাবি করেছেন। এই নারীদের মধ্যে একজনের সঙ্গে যৌন সংগমে সম্পৃক্ত হওয়ার কোনো পরিকল্পনা তার ছিল কিনা? এই প্রশ্নের উত্তরে থম্পসন বলেন, ‘না’। তিনি ভুক্তভোগীকে তার বন্ধু হিসেবে উল্লেখ করেন এবং ক্যারিয়ারের জন্য তার কাছে সাহায্য চান।
একজন অভিযোগকারী তার গ্লাসে টাকিলা ঢেলে দেওয়ার এবং আরও কিনতে যাওয়ার যে অভিযোগ করেছেন সে ব্যাপারে প্রশ্ন করা হলে থম্পসন বলেন, ওই নারীকে মাতাল মনে হয়নি।
দ্বিতীয় নারী যে অভিযোগ এনেছেন সে ব্যাপারে পুরো বিকালজুড়ে থম্পসনকে প্রশ্ন করেন ক্রাউন।

ওই নারীর অভিযোগ, থম্পসন জোর করে তার সঙ্গে ওরাল সেক্স করতে চেয়েছিলেন।

থম্পসন আদালতকে বলেন, ওই নারী সকালে তার কক্ষে নগ্ন অবস্থায় আসেন। সে সময় তিনি ঘুমিয়ে ছিলেন। এরপর তারা কিচেনে ড্রিংস শেয়ার করেন এবং পরস্পরকে চুম্বন করেন। ওই নারী মাতাল ছিলেন না।

ব্যারিতে জুনের শেষ দিকে বিচার কার্যক্রম আবার শুরু হওয়ার কথা রয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.