Latest Posts

অন্টারিওতে হামে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে

- Advertisement -
পাবলিক হেলথ অন্টারিও (পিএইচও) বলেছে, অন্টারিওতে হামে আক্রান্তের মোট সংখ্যা এখন এক হাজার ২০ জন

অন্টারিওতে হামে আক্রান্ত রোগীর মোট সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। পাবলিক হেলথ অন্টারিও (পিএইচও) এই তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, অন্টারিওতে হামে আক্রান্তের মোট সংখ্যা এখন এক হাজার ২০ জন। গত সপ্তাহেই আক্রান্তের সংখ্যা বেড়েছে ৯৫ জন।

এই সংক্রমণ নিউ ব্রান্সউইক সফরের সঙ্গে সম্পর্কিত। প্রদেশের ১৫টি জনস্বাস্থ্য ইউনিটেই এই সংক্রমণ দেখা দিয়েছে। তবে অটোয়াতে এখন পর্যন্ত কেউ হামে আক্রান্ত হয়েছেন কিনা নিশ্চিত হওয়া যায়নি।
পিএইচও তাদের ওয়েবসাইটে জানিয়েছে, আক্রান্তের সংখ্যা ব্যাপক বৃদ্ধি এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভৌগলিক বিস্তারের কারণ মূলত ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিদের ভাইরাসটির সংস্পর্শে আসা এবং তাদের মাধ্যমে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়া।

- Advertisement -

রেনফ্রিউ কাউন্টি অ্যান্ড ডিস্ট্রিক্ট হেলথ ইউনিট (আরসিডিএইচইউ) স্থানীয়ভাবে প্রথম আক্রান্তের কথা নিশ্চিত করেছে। ইউনিটটি তাদের ওয়েবসাইটে বলেছে, অন্টারিওর মধ্যে ভ্রমণকারী ভ্যাকসিনের বাইরে থাকা এক ব্যক্তির হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রাপ্তবয়স্ক এই ব্যক্তি বর্তমানে আইসোলেশনে রয়েছেন এবং প্রয়োজনীয় জনস্বাস্থ্য নির্দেশিকা অনুসরণ করছেন।

পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্বাস্থ্য ইউনিট ১৫ এপ্রিল নির্দিষ্ট কিছু স্থানে অবস্থান করা ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। স্থানগুলোর মধ্যে রয়েছে ৪৯৯ র‌্যাগলান স্ট্রিট নর্থে রেনফ্রিউ ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগ এবং এর ডায়াগনস্টিক ইমেজিং সেন্টার। যথাক্রমে দুপুর ১টা থেকে রাত সাড়ে ৯টা এবং বিকাল সাড়ে ৪টা থেকে রাত পৌণে ৮টার মধ্যে এসব স্থানে কেউ অবস্থান করলে ভাইরাসটিতে সংক্রমিত হতে পারেন।

এ ছাড়া রেনফ্রিউয়ের ৬৮০ ও’ব্রায়েন রোডে অবস্থিত নো ফ্রিলসে কেউ রাত সাড়ে ৮টা থেকে রাত ১১টার মধ্যে কেউ অবস্থান করলেও সংশ্লিষ্ট ব্যক্তি ভাইরাসটিতে আক্রান্ত হতে পারেন। এসব বাসিন্দ দুই ডোজ হামের ভ্যাকসিন নিয়েছেন কিনা তা নিশ্চিত হতে তাদের ভ্যাকসিন রেকর্ড পরীক্ষা করে দেখার আহ্বান জানানো হয়েছে। ভ্যাকসিন না নেওয়া থাকলে তাদেরকে আরসিডিএইচইউয়ের সঙ্গে ৬১৩-৭২৩-৩৬২৯ অথবা ১-৮০০-২৬৭-১০৯৭ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.