
কানাডিয়ান ব্যবসা প্রতিষ্ঠানগুলো যখন সীমান্তের দক্ষিণ থেকে আসা নিয়ত পরিবর্তনশীল শুল্ক নীতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে তখন অভ্যন্তরীণ আরেকটি চ্যালেঞ্জও বড় হয়ে দেখা দিচ্ছে। তা হলো কানাডার অভিবাসন নীতির সাম্প্রতিক পরিবর্তন।
ব্যবসার জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে অভিবাসন নীতি। সেই সঙ্গে পর্যাপ্ত সংখ্যক কর্মী না পাওয়া।
আন্তর্জাতিক শিক্ষার্থী, কর্মী ও স্থায়ী বাসিন্দার সংখ্যা কমিয়ে আনতে অভিবাসনের লক্ষ্য হ্রাস করেছে অটোয়া। এক্ষেত্রে তাদের যুক্তি হচ্ছে, এটা আবাসন, অবকাঠামো এবং সামাজিক বোর ওপর চাপ কমাবে।
নিউ ব্রান্সউইকে স্থায়ী বাসিন্দার মনোনয়ন অর্ধেকে নামিয়ে আনা হয়েছে, যার অর্থ হচ্ছে, এ বছর প্রদেশের বরাদ্দ ২ হাজার ৭৫০ জনে নেমে আসবে। ২০২৪ সালে যেখানে সংখ্যাটি ছিল ৫ হাজার ৫০০।
প্রদেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নির্মাণ খাতে। বাকি মনোনয়ন পরিবহন, উৎপাদন, তথ্য-প্রযুক্তি, কৃষি, মৎস্যচাষ, বন এবং আতিথেয়তা খাতে দেওয়া হবে।

