
খুবই কম সংখ্যন মানুষের চাওয়া নির্বাচনের ফলাফল তাই হয়েছে প্রত্যেকেই যা আশা করেছিলেন। ডগ ফোর্ডের প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ সহজেই তৃতীয়বারের মতো সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের মতো আসন পেয়েছে। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ৬৩টি আসনের প্রয়োজন হলেও পিসি জিতেছে ৭৮টি রাইডিংয়ে। আইনসভা বিলুপ্ত ঘোষণা করার সময়ের চেয়ে এ সংখ্যা দুইটি বেশি।
টোরিরা মাসব্যাপী নির্বাচনী প্রচারণাকালে জনমত জরিপে আধিপত্য করলেও সবার দৃষ্টি ছিল লিবারেলদের ওপর। বিরোধী দল হিসেবে এনডিপিকে ছিটকে দেওয়ার মতো যথেষ্ট সংখ্যক আসন তারা পায় কিনা সেদিকে আগ্রহ ছিল সবার। ২০১৮ সালের নির্বাচনের পর আনুষ্ঠানিক বিরোধী দলের মর্যাদা হারিয়েছে লিবারেলরা।
আগাম নির্বাচন দিয়ে ডগ ফোর্ড অনেকটা জুয়া ধরেছিলেন এবং তিনি তার মূল্য পেয়েছেন। তিনি অপ্রয়োজনীয় ও নিজের জন্য নির্বাচন আহ্বান করেছেন বলে বিরোধী দলগুলো থেকে সমালোচনা করা হলেও কেন্দ্রে আসা ভোটাররা ফোর্ডং এবং তার প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টিকে পুরস্কৃত করেছেন। তাদের সমর্থন নিয়ে টানা তৃতীয়বারের সরকার গঠন করছে প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৯টি রাইডিংয়ে পিসি প্রার্থীরা এগিয়ে ছিলেন বা বিজয়ী হয়েছেন। এনডিপি জিতেছে ২৪ এবং লিবারেল পার্টি ১৩টি রাইডিংয়ে। এ ছাড়া গ্রিন পাুির্ট দুটি এবং একটি রাইডিংয়ে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
আগাম নির্বাচন দিয়ে ফোর্ড ও তার প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টিকে অন্টারিওর লিবারেল পার্টির প্রিমিয়ার ডেভিড পিটারসনের ভাগ্য বরণ করতে হয়নি। ১৯৯০ সালে আগাম নির্বাচন দিয়ে পিটারসন সংখ্যাগরিষ্ঠতা হারান। এমনকি তার নিজের আসনটিও হারান এবং নির্বাচনের রাতেই পদত্যাগ করেন। ওই সময় এনডিপি নেতা বব রায়ের নেতৃত্বাধীন সংখ্যাগরিষ্ঠ সরকার গঠিত হয়।

