Latest Posts

এনডিপির জ্বালানি নীতিতে পাইপলাইন প্রথম অগ্রাধিকার নয়

- Advertisement -
এনডিপি নেতা জাগমিত সিং বলেছেন, কানাডিয়ান জ্বালানি বাজার সম্প্রসারণে পূর্ব-পশ্চিম পরিচ্ছন্ন জ্বালানি নেটওয়ার্ককে তার প্রথম অগ্রাধিকার হিসেবে দেখছেন

এনডিপি নেতা জাগমিত সিং বলেছেন, কানাডিয়ান জ্বালানি বাজার সম্প্রসারণে পূর্ব-পশ্চিম পরিচ্ছন্ন জ্বালানি নেটওয়ার্ককে তার প্রথম অগ্রাধিকার হিসেবে দেখছেন। নতুন পাইপলাইন নয়।

জাগমিত সিং পাইপলাইনের দরজা পুরপেুরি বন্ধ করে দিচ্ছেন না। তিনি বলেন, পাইপলাইন প্রকল্পগুলো কমিউনিটিগুলোকে অবশ্যই গ্রহণ করতে হবে। এর ফলে পরিবেশের ক্ষতি হওয়া যাবে না। অবশ্যই ভালো চাকরির ব্যববস্থা করতে হবে এবং অবশ্যই আদিবাসীদের সঙ্গে পরামর্শ করতে হবে।
জাগমিত সিং বলেন, এসব মানদ- কোনো প্রকল্প পূরণ করলে সে ব্যাপারে রাজি আছি। তবে যে প্রকল্পটির ব্যাপারে আমি খুবই আগ্রহী তা হচ্ছে পূর্ব-পশ্চিম জ¦ালানি গ্রিড। তবে অন্যান্য প্রকল্পও আমরা গ্রহণ করব।

- Advertisement -

বর্তমানে কানাডিয়ান জ্বালানির বেশিরভাগই রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। কিন্তু যুক্তরাষ্ট্র কানাডাকে শুল্ক আরোপের হুমকি দিচ্ছে। তেলের মতো জ্বালানি পণ্যের ওপরও ১০ শতাংশ লেভি আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

জাগমিত সিং ২০১৯ সালে নির্বাচনী প্রচারণার সময় প্রথম পূর্ব-পশ্চিম পরিচ্ছন্ন জ্বালানি গ্রিড নির্মাণের বিষয়ে আলাপ তুলেছিলেন। হ্যামিল্টনে ইস্পাকর্মীদের পাশে নিয়ে জাগমিত সিং বলেন, আমেরিকান শুল্ক আরোপের হুমকির কারণে যারা ক্ষতির মুখে রয়েছেন সেইসব কর্মীদের জন্য প্রকল্পটি ভালো হবে।
এনডিপি নেতা বলেন, যে ব্যবসার পরিবেশ, যে উৎপাদন পরিবেশ আমরা সৃষ্টি করেছি একটু কল্পনা করে দেখুন। আমরা যদি ম্যানিটোবা, ব্রিটিশ কলাম্বিয়া এবং কুইবেক থেকে সাশ্রয়ী, পরিচ্ছন্ন বিদ্যুৎ সংযুক্ত করতে পারি এবং সারাদেশে তা সংযুক্ত করতে পারি তাহলে কী হবে একটু ভেবে দেখুন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের অঙ্গীকার করেছেন। জাগমিত সিং বলেন, এনডিপি সরকারসরকারি অবকাঠামোয় কেবলমাত্র কানাডিয়ান ইস্পাত ও অ্যালুমিনিয়াম ব্যবহারের অঙ্গীকার করছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.