Latest Posts

এক লাখের বেশি ইউক্রেনিয়ানের জরুরি ভিসার মেয়াদ শেষ হচ্ছে

- Advertisement -

এক লাখের বেশি ইউক্রেনিয়ানের কানাডায় অস্থায়ী বাসিন্দার কাগজপত্র রয়েছে, যার মেয়াদ এ বছর উত্তীর্ণ হতে যাচ্ছে। আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতা এবং দীর্ঘ প্রক্রিয়াকরণের মুখে পড়ে কানাডা-ইউক্রেন ফাউন্ডেশনের মতো গ্রুপগুলো অটোয়ার প্রতি স্বয়ংক্রিয়ভাবে এই ভিসার মেয়াদ আরও তিন বছর বর্ধিত করার আহ্বান জানিয়েছে। কারণ, ইউক্রেনকে এখনো রাশিয়ান আগ্রাসন মোকাবিলা করতে হচ্ছে।

- Advertisement -

যুদ্ধ শুরু হওয়ার পর কানাডায় আসেন ইউক্রেনের নাগরিক ইউলিয়া স্লাবিন্সকা। সিটিভি নিউজডটসিএকে তিনি বলেন, প্রতিদিনই আমাকে বিপুল অনিশ্চয়তা মোকাবিলা করতে হয়। আমার সন্তান রয়েছে। আমাকে আমার পরিবারবেক দেখতে হয় এবং এরপর অভিবাসনের এসব দিক খুবই দুঃশ্চিন্তার।

২০২২ সালে ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পুরোমাত্রায় হামলা শুরু করার পর প্রায় তিন লাখ ইউক্রেনিয়ানকে কানাডায় বসবাস ও কাজ করার জন্য তিন বছরের ভিসা দেওয়ার কথা বলা হয়। কানাডা-ইউক্রেন অথরাইজেশন ফর ইমার্জেন্সি ট্রাভেলের (সিইউএএফটি) প্রোগ্রামের আওতায় এই সুযোগ দেওয়া হয়। ১০ লাখের বেশি ইউক্রেনিয়ান এজন্য আবেদন করেন।

এদের অনেকের ভিসার মেয়াদ এখন শেষ হওয়ার পথে। সিউএইটিধারীদের এখন অবশ্যই ভিসার মেয়াদ তিন বছর বর্ধিত চেয়ে অনলাইনে আবেদন করতে হবে। প্রথম দেখাই বিষয়টি যথেষ্ট সহজ মনে হতে পারে। কিন্তু কানাডায় বসবাসকারী ইউক্রেনিয়ানরা বলছেন, বিপুল সংখ্যক অভিবাসন আবেদন অনিস্পন্ন থাকায় তারা অনিশ্চিত ভবিষ্যতের মুখে রয়েছে। প্রক্রিয়াকরণে বিলম্ব এবং তাদের ইউক্রেনিয়ান পাসপোর্ট নবায়নের মতো আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতাও এক্ষেত্রে ভূমিকা রাখছে।

এ অবস্থায় অটোয়ার প্রতি সিইউএইটির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে তিন বছরের জন্য বর্ধিত করার আহ্বান জানিয়ে অভিবাসনমন্ত্রী মার্ক মিলারের কাছে সম্প্রতি চিঠি লিখেছে দ্য কানাডা-ইউক্রেন ফাউন্ডেশন ও ইউক্রেনিয়ান কানাডিয়ান কংগ্রেস। এখন পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে চিঠির উত্তর না পেলেও সরকার বৃহস্পতিবার এক ঘোষণায় বলেছে, ইউক্রেনিয়ানদের কাজ ও স্টাডি পারমিটের মেয়াদ ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত তারা এক বছর বর্ধিত করছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.