
অ্যাপার্টমেন্টে অগ্নিকান্ডের ঘটনায় ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে টরন্টো ফায়ার সার্ভিসেস (টিএফএস)। নগরীর ওয়েস্টন-পেলহাম পার্ক নেবারহুডের একটি অ্যাপার্টমেন্টে ভয়াবহ ওই অগ্নিকা-ের ঘটনা ঘটে।
ড্যাভেনপোর্ট রোড ও সিমিংটন রোডের কাছে শনিবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে আগুনের ঘটনাটি ঘটে। বেশ কয়েকটি ফায়ার ট্রাক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
টিএফএস বলেছে, ৬০ বছর বয়সী এক পুরুষকে অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করে সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে আর কোনো বিস্তারিত জানানো হয়নি।

