Latest Posts

আরও ৩২৪ ধরনের আগ্নেয়াস্ত্র অবৈধ

- Advertisement -
আরও ৩২৪ ধরনের আগ্নেয়াস্ত্র অবৈধ ঘোষণা করেছে ফেডারেল সরকার

আরও ৩২৪ ধরনের আগ্নেয়াস্ত্র অবৈধ ঘোষণা করেছে ফেডারেল সরকার। এগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে বলে জানিয়েছে তারা।

এর আগে ২০২০ সালের মে মাসে দেড় হাজার মডেলের আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করেছিল ফেডারেল সরকার। এর মধ্যে রয়েছে এআর-১৫ এবং রুগার মিনি-১৪। নতুন এই নিষিদ্ধের ফলে সংখ্যাটি দাঁড়ালো দুই হাজারের বেশি। বন্দুক নিয়েন্ত্রণের পক্ষে কাজ করা সংগঠনগুলোর উদ্বেগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার নতুন করে এসব আগ্নেয়াস্ত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। কারণ, ২০২০ সালের নিষিদ্ধের তালিকায় অ্যাসল্ট-স্টাইল অনেক আগ্নেয়াস্ত্রই ছিল না।

- Advertisement -

মন্ট্রিয়লের ইকোল পলিটেকনিকে রুগার মিনি-১৪ আগ্নেয়াস্ত্র দিয়ে ১৪ নারীকে হত্যার ৩৫ বছর বার্ষিকীর প্রাক্কালে এই সিদ্ধান্ত এল। জননিরাপত্তামন্ত্রী ডমিনিক লাব্লাঁ পলিটেকনিকের ওই হামলাকে একটি প্রজন্মের জন্য অন্ধকার অধ্যায় বলে মন্তব্য করেছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বিচার গুলিতে কানাডার কোনো কমিউনিটি, পরিবার যাতে আবারও বিপর্যস্ত না হয় সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

ফেডারেল সরকার বলেছে, নিষিদ্ধ অস্ত্রের মালিকদের কাছ থেকে এগুলো পুনরায় কিনে নিতে প্রদেশ, অঞ্চল ও পুলিশের সঙ্গে কাজ করছে তারা। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে নিষিদ্ধ আগ্নেয়াস্ত্র সংগ্রহে পরীক্ষামূলক একটি প্রকল্প এরই মধ্যে চালু করেছে তারা।

অটোয়া আরও বলেছে, আগ্নেয়াস্ত্রের ব্যবসা করার জন্য ইউকেন সরকারের সঙ্গে তারা প্রতিশ্রুতবদ্ধ এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে এসব অস্ত্র কীভাবে ব্যবহার করা যায় তা খতিয়ে দেখা হচ্ছে। ইউক্রেনকে দেওয়া আমাদের প্রতিটি সহায়তাই বিজয়ের দিকে এক পা এগিয়ে যাওয়া। সেই সঙ্গে আমাদের সামগ্রীক সময় ও উদ্যোগে মূল্যবান বিনিয়োগ। এমনটাই বলেন জননিরাপত্তামন্ত্রী।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.