
সন্দেহজনক একটি গাড়ির ব্যাপারে ফোন পেয়েছিল পুলিশ। পরে দেখা গেল, মিসিসোগার টিম হর্টন্স ড্রাইভ-থ্রুতে পিল পুলিশ ক্রুজারে ওপর পড়ে আছে একটি ফোর্ড ব্রঙ্কো। পিল পুলিশ বলেছে, ৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা এক ব্যক্তির কাছ থেকে একটি ফোন পায়। গোরওরেয় ড্রাইভ এবং এটুডি ড্রাইভের কাছে ওয়েস্টউড শপিং মল এলাকায় একব ব্যক্তিকে নিয়ে তিনি উদ্বিগ্ন বলে জানান। ওই ব্যক্তি সপতাহ দুই আগে একটি স্টোর থেকে কিছু জিনিস চুরি করেছিলেন বলে অভিযোগ করা হয়। এবং অস্ত্র হাতে সে ফিরে এসেছে।
পুলিশ গাড়ির অবস্থান শনাক্ত করে এবং এটি চোরাই গাড়ি বলে তাদের সন্দেহ হয়। গোরওয়ে এবং এটুডি ড্রাইভের কাছে টিম হর্টন’স ড্রাইভ-থ্রুতে ফোর্ড ব্রঙ্কো গাড়ি ক্রজারের ওপর উঠিয়ে দিয়ে পালানোর চেষ্টা করেন চালক। কর্মকর্তারা চোরাই গাড়িটি ঘিরে ফেলেন এবং একাধিক ক্রুজার এ সময় ক্ষতিগ্রস্ত হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বড় আকৃতির লাল ও কালো রঙের ব্রঙ্কোটিকে ক্রুজারের ওপর দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, চালক শুরুতে পেছনের দিকে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু তিনি পেছনে ংেযতে পারছিলেন না। এরপর একজন কর্মকর্তা তার গাড়ি থেকে নেমে আসেন এবং যাত্রীর পাশের জানলা দিয়ে বন্দুক তাক করেন। এসময় তিনি চালককে কিছু নির্দেশনা দেওয়ার চেষ্টা করছিলেন।
কিছুক্ষণ পর গাড়িটির গতি বাড়িয়ে সামনে এগোতে দেখা যায় এবং একটি পুলিশ ক্রুজারকে চাপা দেওয়ার চেষ্টা করেন চালক। যদিও চালক তার গাগিড়টি পুরোপুরি ক্রুজারের ওপর তুলে দিতে ব্যর্থ হন এবং শেষ পর্যন্ত ফিরে আসেন। ততক্ষণে দেখা যায়, ক্রুজারের সামনের জানলার কাচ ভাঙা।
সিপি২৪কে এক প্রত্যক্ষদর্শী বলেন, ঘটনার পরম্পরা রীতিমতো আতঙ্কের। সত্যি বলতে কি, আমার মনে হয়েছিল পুলিশ গুলি করতে যাচ্ছে।
এত সব ঘটনার পর ওই চালককে শেষ পর্যন্ত পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তারা বলেছে, ২৫ বছর বয়সী রমনপ্রীত সিংহাসের বিরুদ্ধে অপরাধের মাধ্যমে অর্জিত সম্পদ রাখার তিন কাউন্ট অভিযোগ দায়ের করা হয়েছে।

