Latest Posts

টরন্টোতে কন্ডোর বিক্রি কমেছে ২০%

- Advertisement -
তিন মাসে হাতবদল হয়েছে মাত্র ৫ হাজার ৪৭৪ ইউনিট কন্ডো

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে টরন্টোতে কন্ডোর বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ কমেছে। সুদের উচ্চ হার বাজারের ওপর এখনো নেতিবাচক প্রভাব অব্যাহত রাখায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এপ্রিল, মে ও জুন এই তিন মাসে হাতবদল হয়েছে মাত্র ৫ হাজার ৪৭৪ ইউনিট কন্ডো। গত বছরের একই সময়ে হাতবদল হয়েছিল যেখানে ৬ হাজার ৮২৪ ইউনিট কন্ডো।

আরবানেশন নতুন একটি প্রতিবেদন প্রকাশের মাত্র এক সপ্তাহের মাথায় এই উপাত্ত সামনে এল। আরবানেশনের ওই প্রতিবেদনে চলতি বছরের প্রথমার্ধে কন্ডোর বিক্রি ২৭ বছরের মধ্যে সর্বনি¤œ বলে উল্লেখ করা হয়েছে।

- Advertisement -

টিআরআরইবি জানায়, কন্ডো বাজার সুদের হারের প্রতি খুবই সংবেদনশীল। কারণ, এই শাখাটি বাড়ির মালিকানা হওয়ার প্রবেশপথ। মাসিক কিস্তি পরিশোধের পরিমাণ বেশি থাকায় এবং গড় বাড়ি ভাড়া আগের বছরের চেয়ে কম থাকায় সম্ভাব্য ক্রেতাদের অনেকেই বাজারের বাইরে চলে গেছেন। যদিও ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় আগামী বছর প্রথমবারের মতো ক্রেতাদের অনেকেই কন্ডো বাজারে প্রবেশ করবে।

২০২২ সালের মার্চ থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত ব্যাংক অব কানাডা পৃথক ১০টি ঘটনায় সুদের হার হার বাড়িয়েছে। এর ফলে নীতিনির্ধারণী সুদের হার ঐতিহাসিক সর্বনি¤œ দশমিক ২৫ শতাংশ থেকে বেড়ে দাঁড়ায় ৫ শতাংশে।
টানা দুটি বৈঠকে ব্যাংক অব কানাডা সুদের হার হ্রাস করেছে এবং মূল্যস্ফীতি কমতে থাকায় আসন্ন বৈঠকগুলোতেও সুদের হার কমানো হবে বলে ধারণা করা হচ্ছে। যদিও আবাসন বাজার চাপের মধ্যেই রয়ে গেছে।

টিআরআরইবি তাদের প্রতিবেদনে বলেছে, দ্বিতীয় প্রান্তিকে জিটিএতে বিক্রির জন্য কন্ডোর তালিকাভুক্তি ৩৬ দশমিক ৫ শতাংশ বেড়েছে, যা বাড়ির মজুদ বাড়িয়েছে।

টিআরআরইবির উপাত্ত অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে কন্ডোর গড় মূল্য বিক্রয় মূল্য ছিল ৭ লাখ ২৯ হাজার ৫ ডলার, আগের বছরের একই সময়ের তুলনায় যা ১ দশমিক ২ শতাংশ বেশি।

গ্রেটার টরন্টো এরিয়াতে জুনে সব ধরনের বাড়ির গড় বিক্রয় মূল্য ছিল ১১ লাখ ৬২ হাজার ১৬৭ ডলার, ২০২২ সালের ফেব্রুয়ারির সর্বোচ্চ মূল্যের চেয়ে যা কম। ওই সময় সব ধরনের বাড়ির গড় মূল্য উঠেছিল ১৩ লাখ ৩৪ হাজার ৬২ ডলারে। এটা ছিল ব্যাংক অব কানাডার সুদের হার বৃদ্ধি শুরু করার আগে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.