
পরিকল্পিত সানউইং এয়ারলাইন্সের একীভবন স্থগিত করেছে ওয়েস্টজেট। গত বছর অবকাশ ক্যারিয়ারটি অধিগ্রহণের পর ক্যালগেরিভিত্তিক কোম্পানিটির জন্য এটি একটি ধাক্কা।
এক ইমেইলে ওয়েস্টজেট বলেছে, ডিসকাউন্ট এয়ারলাইনের উড়োজাহাজের বহর তাদের নিজেদের বহরের আওতায় আনবে আগামী বছরের এপ্রিলের শেষ দিকে। প্রাথমিক তারিখ অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে সানউইংয়ের উড়োজাহাজের বহর নিজেদের বহরের সঙ্গে একীভূত করার কথা ছিল।
ওয়েস্টজেটের মুখপাত্র ম্যাডিসন ক্রুগার বলেছেন, উভয় এয়ারলাইন্স তাদের শীতকালীন ফ্লাইটসূচি অনুযায়ী কার্যক্রম চালিয়ে যাবে।
খাতটিতে পাইলট সংকট অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে এই বিলম্ব হচ্ছে। ওয়েস্টজেটের রুট পরিকল্পনা বিভাগের অন্তবর্তী প্রধান রিক জোন্স ওয়াশিংটন ডি.সিতে ২০ মে এক সংবাদ সম্মেলনে বলেন, পাইলট প্রশিক্ষণের অংশ হিসেবে এই বিলম্ব।
তবে ইউনিয়নে বিশৃঙ্খলাও এক্ষেত্রে ভূমিকা রাখছে। ক্রুগার বলেন, নিরাপত্তা, জনগণ ও যাত্রীদের অগ্রাধিকারে রেখে ওয়েস্টজেট গ্রুপ ২০২৪ সালের অক্টোবরের মধ্যে অর্থাৎ মূল সময়সীমার মধ্যেই যতটা সম্ভব সানউইং
এয়ারলাইন্সকে একীভূত করতে চায়। ইউনিয়নভুক্ত পরিচালনা দলের সদস্যদের পর্যায়ক্রমে একীভূত করার প্রত্যাশা করছে ওয়েস্টজেট গ্রুপ, যাতে করে ২০২৫ সালের ২৭ এপ্রিলের মধ্যে প্রশিক্ষণ ও উড়োজাহাজ ওয়েস্টজেটের অধীনে আনার সময়সীমা পূরণ করা সম্ভব হয়।
ম্যাকগিল ইউনির্ভাসিটিতে এভিয়েশন বিষয়ে পড়ান জন গ্র্যাডেক। তিনি বলেন, একই ব্যানারারের অধীনে বিমান পরিচালনার জন্য নির্ধারিত পাইলটদের জ্যেষ্ঠতার বিষয়টি বিবাদের বিষয় হয়ে আছে। এটা ইউনিয়নের বিষয়।
দুই সেট পাইলট ভিন্ন ভিন্ন শ্রমিক ইউনিয়য়ের প্রতিনিধি করে। এগুলো হলো ওয়েস্টজেটের এয়ার লাইন পাইলটস অ্যাসোসিয়েশন এবং সানউইংয়ের ইউনিফর। গ্র্যাডেক বলেন, সানউইংয়ের ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ক্যাপেটন রয়েছেন, যিনি ওয়েস্টজেটের সঙ্গে একীভূত হতে যাচ্ছেন। তার কি ওয়েস্টজেটের ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ক্যাপ্টেনের সমতুল্য হওয়ার সুযোগ রয়েছে? অথবা তার স্থান কি এই স্তরের নিচের দিকে হতে যাচ্ছে? ২৫ বছর আগে এয়ার কানাডা যখন কানাডিয়ান এয়ারলাইন্স অধিগ্রহণ করে তখন তাদেরকেও একই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল।
এ ব্যাপারে বক্তব্যের জন্য যোগাযোগ করা হলে কোনো ইউনিয়নই মন্তব্য করেনি।

