
দ্রুতগতির রেলের ক্ষেত্রে কানাডা যে কেবল ট্রেনের ক্ষেত্রেই পিছিয়ে পড়েছে তা নয়। রিয়েল-টাইম রেল নামে পরিচিত দ্রুত গতির অর্থ পরিশোধ ব্যবস্থাও নির্ধারিত সময়ের চেয়ে কয়েক বছর পিছিয়ে আছে।
উদাহরণ হিসেবে বলা যায়, ইস্টারের ছুটির আগে বৃহস্পতিবার যদি আপনি অনলাইনে বিল পরিশোধ করে থাকেন তাহলে সোমবারের আগে তা প্রক্রিয়াকরণ হবে না।
আধুনিক ব্যবস্থায় ২৪ ঘণ্টার মধ্যেই পেমেন্ট সম্পন্ন হওয়ার কথা। এর ফলে শত শত কোটি ডলারের সুফল মেলে। এমনটাই হিসাব দিয়েছে সি.ডি. হাউ ইনস্টিটিউট।
নতুন ব্যবস্থাটি চালু ও তা অব্যাহত রাখাই হবে পেমেন্টস কানাডার নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) জন্য বড় কাজ। কারণ, ২০১৮ সাল থেকে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসা ট্র্যাসি ব্ল্যাক তার মেয়াদ শেষে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।
পেমেন্টস কানাডার প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ক্রিস্টিনা লগ এবং চিফ ডেলিভারি কর্মকর্তা জুড পিন্টোকে অন্তবর্তীকালীন সহ-সিইও ঘোষণা করা হয়েছে। ব্ল্যাকের উত্তরসূরী খুঁজে না পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন তারা।
সংসদ দ্বারা প্রতিষ্ঠিত সংস্থাটি কানাডার পেমেন্ট সিস্টেমের মালিক এবং এটি পরিচালনা দায়িত্বে রয়েছে। গত বছর তারা ১১২ ট্রিলিয়ন ডলারের বেশি অর্থ লেনদেন সম্পন্ন করেছে তারা।

