
আগামী ২২ জুলাই শনিবার সকাল ১১ টায় এনআরবি টিভির পর্দায় প্রচারিত হবে ব্যারিস্টার রিজুয়ান রহমান-এর সৌজন্যে শুভ সকালের পরবর্তী পর্ব।
আগামী ২২ জুলাই শনিবার সকাল ১১ টায় এনআরবি টিভির পর্দায় প্রচারিত হবে ব্যারিস্টার রিজুয়ান রহমান-এর সৌজন্যে শুভ সকালের পরবর্তী পর্ব। বিনোদনের পাশাপাশি নানা ধরনের প্রয়োজনীয় তথ্যের উপস্থাপনে এনআরবি শুভ সকাল বরাবর যত্নশীল। এই পর্বের অতিথি রাজীব হাসান চৌধুরী যিনি ‘বাংলা ইস্কুল’ (Bangla IsKool) এর ফাউন্ডার।
মূলত বাংলা ইস্কুল হলো অনলাইনে বাংলা শিক্ষার জন্য একটি বিশেষ অ্যাপ। প্রবাসে পরবর্তী প্রজন্মের মাঝে বাংলা ভাষাকে সহজ ও আকর্ষণীয় করে তুলতে এই অ্যাপটি কাজ করে যাচ্ছে। এনআরবি শুভ সকালের “ছুটির দিনের আড্ডা ” পর্বে তিনি তার এই অ্যাপটির বিশদ ব্যাখ্যা দিয়েছেন যাতে স্পষ্ট হয়েছে এটির প্রয়োজনীয়তা ও ব্যবহারবিধি। উল্লেখ্য এই অ্যাপটি বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাভাষীদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আলোচনার মাঝে অ্যাপটি নিয়ে ভবিষৎ পরিকল্পনাও উঠে এসেছে।
শুভ সকালের অন্যান্য নিয়মিত পর্ব বাণী চিরন্তনী, ভোরের পংক্তিমালা, ছুটির দিনের গান এবং ছুটির ফাঁদেতেও আছে বরাবরের মতো ভিন্নতা।
উল্লেখ্য, ব্যারিস্টার রিজুয়ান রহমান-এর সৌজন্যে ‘এনআরবি শুভ সকাল’ ছুটির দিনের একটি বিনোদনধর্মী ও তথ্যমূলক আয়োজন। অনুষ্ঠানটি এনআরবি টিভির পর্দায় প্রতি শনিবার সকাল ১১টায় প্রচারিত হয়।
অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় বরাবরের মতো এনআরবি টিভির নিয়মিত উপস্থাপিকা, জনপ্রিয় মুখ অজন্তা চৌধুরী।

