
সংগঠনের সভাপতি মঞ্জুর চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় সমিতির ৩১০৮ ডেনফোরর্থ এভিনিউয়ের কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথমপর্বে ছিল আলোচনাসভা।
দ্বিতীয় পর্বে রোকন চৌধুরীর সঞ্চালনায় পিজিয়ন কাপ ক্রিকেট চ্যাম্পিয়ন চিটাগাং ভাইকিং ক্রিকেট টিমকে ক্রেস্ট সহ ক্রিকেটারদের মাঝে পদক বিতরণ করা হয়।
আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা চিটাগাং ভাইকিংকে অভিনন্দন জানিয়ে আগামীতেও এই সফলতার ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তাদেরকে সকল প্রকার সহযোগিতা ও সমর্থন প্রদানের প্রত্যাশাও ব্যক্ত করেন সকলেই। বক্তব্য পর্বে বক্তব্য রাখেন আমিন চৌধুরী, এমদাদ হোসেন চৌধুরী, এ,মাই চৌধুরী, মোঃ মারুফ শাহ চৌধুরী, তারেক চৌধুরী, শেখ জসিম উদ্দিন. নাঈমা ফেরদৌসী ও অনন্যরা।
সমাপনী বক্তব্যে সভাপতি চট্টগ্রাম সমিতির এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে পস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠান শেষে সকলে মিলে নৈশভোজে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

