Latest Posts

দল ত্যাগকারী গ্লাডু ও অন্য রক্ষণশীলদের স্বাগত জানিয়েছেন প্রগতিশীল উদারপন্থীরা

- Advertisement -
গাইলবোল্ট সাংবাদিকদের বলেন, যারা লিবারেল পার্টিতে আসছেন তারা এটা বোঝেন যে তারা কোথায় আসছেন

মন্ট্রিয়লে অনুষ্ঠিত দলের জাতীয় সম্মেলনে শুক্রবার প্রগতিশীল লিবারেল এমপিরা দল ত্যাগ করে তাদের ককাসে যোগ দেওয়ায় সাবেক কনজার্ভেটিভদের স্বাগত জানিয়েছেন। সেই সঙ্গে তাদের এই সিদ্ধান্তকেও সমর্থন জুগিয়েছেন তারা।

সাবেক পরিবেশমন্ত্রী স্টিভেন গাইলবোল্ট বলেন, তাদের দলে যোগ দিতে এমপি মেরিলিন গ্লাডু যখন কনজার্ভেটিভ পার্টি ত্যাগ করেন তখন তিনি ও তার অনেক সহকর্মী বিস্মিত হয়েছিলেন। তিনি তার দলের মূল্যবোধ সমুন্নত রাখবেন বলে তিনি আত্মবিশ্বাসী।

- Advertisement -

সম্মেলন কক্ষে গাইলবোল্ট সাংবাদিকদের বলেন, যারা লিবারেল পার্টিতে আসছেন তারা এটা বোঝেন যে তারা কোথায় আসছেন। এবং আপনি কোনো রাজনৈতিক দলে যোগদান করেন তাহলে আপনার জানা উচিত যে আপনি কী করতে যাচ্ছেন। আমরা কোথায় দাঁড়িয়ে আছি তিনি (গ্লাডু) সেটো সঠিকভাবেই জানেন। দীর্ঘদিন ধরেই আমরা ব্যক্তিগত পছন্দের স্বাধীনতার পক্ষে।

পঞ্চম এমপি এবং কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভরের ককাসের চতুর্থ সদস্য হিসেবে গ্লাডু বুধবার পক্ষ ত্যাগ করে লিবারেল পার্টিতে যোগ দেন। এই পদক্ষেপ বহু লিবারেলকে বিস্মিত করে। এমনকি কট্টর কনজার্ভেটিভ হিসেবে যারা তারা চেনেন সেইসব টোরিরাও বিস্মিত হয়েছেন।

গ্লাডুর এই যোগদান প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং দলের মূল্যবোধ বা বিশ্বাসযোগ্যতা খাটো করবে কিনা সাংবাদিকরা জানতে চাইলে গাইলবোল্ট তৎক্ষণাৎ তা নাকচ করে দেন।

লিবারেল এমপি কারিনা গোল্ড বলেন, তার ধারণা, মূল বিষয়গুলোতে দলের অবস্থান কী সে ব্যাপারে ধারণা আছে গ্লাডুর।

২০২০ সালে গ্লাডু যখন কনজার্ভেটিভ নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হন তখন বলেছিলেন, তিনি তার দলের সদস্যদের গর্ভপাত নিয়ন্ত্রণে বিল আনার অনুমতি দেবেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.