
কানাডার আকাশে এখন বসন্ত। বসন্ত মানেই শীত থেকে একটু রিলিফ। আদতে অবশ্য সেটা ঘটেনি। এখনো রয়েছে কনকনে শীত। মাঝে মধ্যেই চলছে ফ্রিজিং রেইন। আসুন দেখে নিই, কেমন হবে বসন্তের আবহাওয়া ?
একাধিক আবহাওয়া বিশেষজ্ঞের পূর্বাভাস পর্যবেক্ষণ করে দেখা গেছে, প্রতিবারের মতো এবারও পূর্ব ও পশ্চিমে দুই ধরনের আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। পূর্বাঞ্চলে আর্দ্র আবহাওয়া থাকছে। আর পশ্চিমাঞ্চল শুষ্ক থাকবে।
প্রশান্ত মহাসগরে স্বাভাবিক গড়ের চেয়ে কম তাপমাত্রা, বা স্বাভাবিক গড়ের চেয়ে বেশি তাপমাত্রা পরিবর্তনের দিকে যেতে পারে। শীতের সময় এল নিনোর শক্তিশালী হওয়া প্রত্যাশিত। এই বসন্তে উঁচু স্তরের বায়ুমন্ডলে এর প্রভাব রয়েছে। জেট স্ট্রিমের এই ধরনের অর্থ হলো ব্রিটিশ কলাম্বিয়ার উত্তরপশ্চিম কোণের আবহাওয়া খুবই আর্দ্র থাকবে। পশ্চিম নিউফাউন্ডল্যান্ডজুড়ে আবহাওয়া খুবই শুষ্ক থাকবে। যদিও দক্ষিণ ব্রিটিশ কলাম্বিয়ার আকাশের মেঘে বর্তমানে প্রচুর জলীয় বাস্প দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে এই বসন্তে যা শুষ্ক হয়ে উঠবে।
আরো জানা যায়, এপ্রিল পর্যন্ত গ্রেট লেক অঞ্চলের তাপমাত্রা অনেক বেশি শীতল থাকবে। ইউকোনেও এরকমই থাকবে বলে ধারণা করা হচ্ছে। যদিও ব্রিটিশ কলাম্বিয়ার দক্ষিণ অংশ ও প্যাসিফিক নর্থইস্টের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে উষ্ণ থাকবে। ফলে অনেকেই মনে করছেন এই আবহাওয়া সন্তোষজনক হবে।
কানাডার আবহাওয়া নিয়ে অনেক আগে থেকে মন্তব্য করা বাস্তবিক নয়। কারণ প্রতিনিয়ত এই ফোরকাস্ট পরিবর্তন হয়। বদলে যেতে থাকে আবহাওয়া।

