Latest Posts

সিফুডের ওপর শুল্ক বাতিল করছে চীন

- Advertisement -

কানাডিয়ান কৃষিপণ্য ও সিফুডের ওপর থেকে কিছু শুল্ক বাতিল করা হবে বলে শুক্রবার ঘোষণা দিয়েছে চীনের সরকার। প্রধানমন্ত্রী মার্ক কার্নির চীন সফরের পর এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। চীনের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ক্যানোলা মিল ও চোলার ওপর ১০০ শতাংশ এবং লবস্টার ও কাকড়ার ২৫ শতাংশ লেভি আরোপ করা হবে না।

- Advertisement -

তবে ক্যানোল সিডের ওপর শুল্কের বিষয়ে কিছু বলা হয়নি বিবৃতিতে। এতে বলা হয়েছে, ১ মার্চ থেকে এই পরিবর্তন কার্যকর হবে ২০২৬ সালের শেষ অবদি বলবৎ থাকবে।

প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ বছরের গোড়ার দিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন এবং বৈদ্যুতিক গাড়ি ও ক্যানোলা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন। ক্যানোলা সিডের ওপর শুল্ক কমানোর বিনিময়ে ৬ দশমিক ১ শতাংশ শুল্কে কানাডায় প্রতি বছর ৪৯ হাজার চীনা বৈদ্যুতিক গাড়ি আমদানিতে রাজি হন তারা।

আন্তর্জাতিক বাণিজ্য কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ১ মার্চের মধ্যে কানাডিয়ান ক্যানোলা সিডের ওপর শুল্ক ২৫ শতাংশে নামিয়ে আনার প্রতিশ্রুতি বেইজিং রাখবে বলে আশা করছে অটোয়া। এই প্রতিশ্রুতি বাস্তবায়নাধীন রয়েছে। কারণ, কর্মকর্তারা এটা বাস্তবায়নের বিস্তারিত নিয়ে কাজ করছেন। সময়ের সঙ্গে সঙ্গে এ সংক্রান্ত আরও তথ্য আসবে।

অ্যান্টি-ডাম্পিং তদন্তের পর গত বছরের আগস্টে ক্যানোলা সিডের ওপর ৭৬ শতাংশ শুল্ক আরোপ করে চীন। অটোয়া বলেছে, অন্যান্য শুল্ক যোগ করলে এটা ৮৪ শতাংশের কাছাকাছি। মার্চে অ্যান্টি-ডাম্পিং তদন্ত আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার কথা।

চীনের সঙ্গে চুক্তি করার পর জানুয়ারিতে ফেডারেল কৃষিমন্ত্রী হিথ ম্যাকডোনাল্ড বলেছিলেন, চীনের একজন আমদানিকারক ৬০ হাজার টন ক্যানোলা সিডের সরবরাহ আদেশ দিয়েছেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.