Latest Posts

রিসাইকেলযোগ্য সামগ্রী সংগ্রহ নিয়ে সমস্যা সমাধানের উদ্যোগ

- Advertisement -

গ্রেটার টরন্টো এরিয়ার (জিটিএ) রিসাইকেলযোগ্য সামগ্রী সংগ্রহের দায়িত্বপাপ্ত বেসরকারি কোম্পানির প্রধান বলছেন, ক্রমবর্ধমান অভিযোগের মধ্যে সমস্যাটি সমাধানের চেষ্টা করছেন তারা। প্রদেশব্যাপী রিসাইক্লিং প্রোগ্রাম সমন্বয়ের দায়িত্ব নিয়েছে অলাভজনক প্রতিষ্ঠান সার্কুলার ম্যাটেরিয়ালস। এ ছাড়া কার্বসাইড রিসাইকেল সামগ্রী দেখভাল করবে গ্রিন ফর লাইফ। অন্টারিও সরকার রিসাইকেল সামগ্রী উৎপন্নকারীদের ১ জানুয়ারি থেকে এসব সামগ্রী সংগ্রহে নেতৃত্ব প্রদানের আদেশ দিয়েছে।

- Advertisement -

মিডটাউন টরন্টোর সুনির্দিষ্ট কিছু এলাকার বাসিন্দাদের তাদের সামগ্রী সংগ্রহের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে।

তাদের কাউকে কাউকে শুক্রবার থেকে অপেক্ষা করতে হচ্ছে। নতুন কর্মসূচি কার্যকরের প্রথম দিনটি নববর্ষ হওয়ায় সংগ্রহে বিঘ্ন ঘটতে পারে।

সার্কুলার ম্যাটেরিয়ালসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ল্যাঙ্গডন সোমবার বলেন, বহু মানুষের রিসাইক্লিং সামগ্রী সংগ্রহ করা হয়নি। সুতরাং আমাদের লক্ষ্য হচ্ছে আমরা কি যত দ্রুত সম্ভব রিসাইক্লিং সামগ্রী সংগ্রহ করতে পারি। আমরা রিসাইক্লিং সংগ্রহে বিশেষ ব্যবস্থা করেছি, কারণ গার্বেজ সূচিতে পরিবর্তন আসছিল। এটা বিবেচনায় নিয়েই আমরা রিসাইক্লিং সংগ্রহের বিশেষ এই আয়োজন করেছি। সুতরাং, আমরা অবশ্যই চাই এটা যেনো ভালোভাবে চলে।

যেসব বিষয় কর্মসচিটিকে জটিল করে তুলেছে তার মধ্যে রয়েছে অভিযোগ গ্রহণের জন্য সার্কুলার ম্যাটেরিয়ালসের কল সেন্টার সাপ্তাহিক ছুটিতে পরিচালিত না হওয়।

ল্যাঙ্গডন বলেন, বর্তমানে আমরা যেটা চেষ্টা করছি তা হলো যত দ্রুত সম্ভব এগুলো সংগ্রহ করা। জনগণের ধৈর্য্যরে আমরা প্রশংসা করি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.