Latest Posts

সম্ভাব্য নতুন যৌথ চুক্তিতে পৌঁছেছে পর্টার এয়ারলাইন্স ও ইউনিয়ন

- Advertisement -
নতুন একটি যৌথ চুক্তির ব্যাপারে সিদ্ধান্তে উপনীত হয়েছে পর্টার এয়ারলাইন্স এবং ফ্লাইট ডিসপ্যাচারদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন

নতুন একটি যৌথ চুক্তির ব্যাপারে সিদ্ধান্তে উপনীত হয়েছে পর্টার এয়ারলাইন্স এবং ফ্লাইট ডিসপ্যাচারদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন। পর্টার এয়ারলাইন্স এবং কানাডিয়ান এয়ারলাইন ডিসপ্যাচার্স অ্যাসোসিয়েশন শুক্রবার একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, সদস্যদের জন্য আগামী কয়েকদিনের মধ্যে একটি অনুমোদন ভোটের তারিখ ধার্য আছে।

কানাডিয়ান এয়ারলাইন ডিসপ্যাচার্স অ্যাসোসিয়েশনের জাতীয় প্রেসিডেন্ট মার্ক ইয়েজোভিচ বিবৃতিতে
লিখেছেন, ফলপ্রসূ ও সম্মানজনকভাবে সামনে এগোনোর ক্ষেত্রে যে অর্থপূর্ণ অগ্রগতি ও অভিন্ন অঙ্গীকার এই চুক্তি তারই প্রতিফলন।

- Advertisement -

চুক্তির আলোচনায় ফেডারেল মেডিয়েশন অ্যান্ড কনসিলিয়েশন সার্ভিসকে ডাকার পরই চুক্তির খবরটি সামনে এল।

গত ডিসেম্বরে পর্টারের ডোমেস্টিক, আন্তঃসীমান্ত এবং আন্তর্জাতিক নেটওয়ার্কে ফ্লাইট পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ৩৫ জন ডিসপ্যাচারই ধর্মঘটের পক্ষে ভোট দেন। ইউনিয়নের কর্মকর্তারা সেই সময় পর্টার এয়ারলাইন্সের বিরুদ্ধে ডিসপাচারদের প্রতি সম্মান না দেখানোর অভিযোগ করেন। শ্রমিক অসন্তোষের সময় ইউনিয়নভুক্ত কর্মীদের স্থলে বসানোর জন্য ইউনিয়ন বহির্ভুত কর্মীদের প্রশিক্ষণ দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা।
এর প্রতিক্রিয়া এয়ারলাইনটির কর্মকর্তারা বলেন, তারা ডিসপ্যাচারদের কাজের মূল্যায়ন করে এবং দর-কষাকষির সময় ন্যায্য ও অর্থপূর্ণ প্রস্তাব দেওয়া হয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.