Latest Posts

ডিসেম্বরে বেকারত্ব বেড়ে ৬.৮%

- Advertisement -
শ্রমশক্তিতে অধিক সংখ্যক কর্মী যোগ দেওয়ায় বছরের শেষে এসে বেকারত্বের হার বেড়ে গেছে বলে জানিয়েছে স্ট্যাটিস্টিকস কানাডা

শ্রমশক্তিতে অধিক সংখ্যক কর্মী যোগ দেওয়ায় বছরের শেষে এসে বেকারত্বের হার বেড়ে গেছে বলে জানিয়েছে স্ট্যাটিস্টিকস কানাডা। সংস্থাটি বলেছে, ২০২৫ সালের ডিসেম্বরে কানাডায় বেকারত্বের হার বেড়ে হয়েছে ৬ দশমিক ৮ শতাংশ। নভেম্বরে যেখানে বেকারত্বের হার ছিল ৬ দশমিক ৫ শতাংশ।

সংস্থাটি বলেছে, গত মাসে অর্থনীতিতে নতুন করে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ৮ হাজার ২০০। যদিও অর্থনীতিবিদরা মাসটিতে কর্মসংস্থান ৫ হাজার কমবে বলে পূর্বাভাস দিয়েছিলেন। স্বাস্থসেবা খাতে পূর্ণকালীন কর্মী বৃদ্ধি পাওয়াই মূলত ডিসেম্বরে কর্মসংস্থান বৃদ্ধির কারণ। একই সময়ে পেশাগত, বৈজ্ঞানিক এবং কারিগরি সেবা খাতে কর্মসংস্থান হ্রাস পেয়েছে।

- Advertisement -

স্ট্যাটিস্টিকস কানাডার উপাত্তে দেখা গেছে, অন্টারিও এবং কুইবেকে শ্রমশক্তি বৃদ্ধির অনুপাতে কর্মসংস্থান বৃদ্ধি হয়নি, যা বেকারত্বের হার বাড়িয়ে দিয়েছে।

স্ট্যাটিস্টিকস কানাডার সংজ্ঞা অনুযায়ী, যে ব্যক্তি কাজ করতে পারেন কিন্তু করছেন না এবং কাজ খুঁজছেন তাকে বেকার হিসেবে ধরা হয়।

আরবিসির প্রধান অর্থনীতিবিদ নাথান ইয়ানজেন বলেন, অধিক সংখ্যক মানুষের শ্রমশক্তিতে অন্তর্ভুক্তি আশাজাগানীয়া দিক।

অর্থনীতিবিদদের ওপর পরিচালিত রয়টার্সের জরিপে ডিসেম্বরে কর্মসংস্থান ৫ হাজার হ্রাস পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। আগের তিন মাসে এক লাখ ৮১ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি বিবেচনায় নিয়ে এই পূর্বাভাস দিয়েছিলেন অর্থনীতিবিদরা।

স্ট্যাটিস্টিকস কানাডা বলছে, মার্কিন শুল্কের কারণে ২০২৫ সালের বড় অংশজুড়ে শ্রমবাজার মন্দার মধ্য দিয়ে গেছে। তবে বছরের শেষ দিকে চাকরিপ্রত্যাশাীদের জন্য পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.