Latest Posts

নতুন নির্বাহী টিমের ঘোষণা আবাসন খাতের নিয়ন্ত্রক সংস্থার

- Advertisement -
আইপ্রো রিয়েলটি কেলেঙ্কারি সামাল দেওয়া নিয়ে উদ্বেগের মধ্যে নতুন কর্পোরেট কাঠামো ও নতুন নির্বাহী কমিটির ঘোষণা দিয়েছে অন্টারিওর আবাসন খাতের নিয়ন্ত্রক সংস্থা

আইপ্রো রিয়েলটি কেলেঙ্কারি সামাল দেওয়া নিয়ে উদ্বেগের মধ্যে নতুন কর্পোরেট কাঠামো ও নতুন নির্বাহী কমিটির ঘোষণা দিয়েছে অন্টারিওর আবাসন খাতের নিয়ন্ত্রক সংস্থা। ২০২৫ সালের শেষ দিকে অন্টারিও সরকার রিয়েল এস্টেট কাউন্সিল অব অন্টারিওর (রেকো) নিয়ন্ত্রণ গ্রহণ এবং জাঁ লেপিনকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়ার পর গত বৃহস্পতিবার এই ঘোষণা দেওয়া হয়েছে।

আইপ্রো রিয়েলটির সহ-প্রতিষ্ঠাতা ট্রাস্ট অ্যাকাউন্ট থেকে প্রায় ৮০ লাখ ডলার ব্যবহার করার পর ১৯ মে কেলেঙ্কারিটি খুঁজে পায় রেকো। ওই অর্থ ডাউন পেমেন্ট এবং রিয়েলটর কমিশন বাবদ খরচ করা হয়। যদিও পরিচালন ব্যয় এবং বিনিয়োগকারীদের পরিশোধের জন্য এই অর্থ আলাদা করে রাখার কথা। যদিও নিয়ন্ত্রক সংস্থা কোম্পানিটি বন্ধ করে দেওয়ার পথে হাঁটেনি এবং আগস্ট পর্যন্ত তাদের সম্পদ জব্দ করে রাখে।

- Advertisement -

এ ঘটনার পর পরিচালিত নিরীক্ষায় দেখা গেছে, আইপ্রোর বিষয়টি ১০ আগস্টের আগ পর্যন্ত পর্ষদকে অবহিত করা হয়নি।

লিপাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, পরিবর্তনের মধ্যে রয়েছে ২০২৬ সালের জন্য আটটি রূপান্তরকালীন উদ্যোগ, নতুন একটি কর্পোরেট কাঠামো এবং নতুন একটি নির্বাহী টিম প্রতিষ্ঠা।

রেকোর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রিন্দা বুকানন ডিসেম্বরের মাঝামাঝি পদত্যাগ করেন এবং তার শেষ কর্মদিবস ছিল ৩১ ডিসেম্বর।

সংবাদ বিজ্ঞপ্তিতে লিপাইন বলেছেন, এসব উদ্যোগ তাৎপর্যপূর্ণ এবং সাহসী পরিবর্তনের প্রতিফলন। এ নিয়ে কোনো সন্দেহ নেই যে, আমাদের অংশীদজনদের সঙ্গে অর্থপূর্ণ এবং নিরবচ্ছিন্ন যোগাযোগকে অগ্রাধিকার দিতে হবে। অংশীজনদের মধ্যে রয়েছে আবাসন সেবা খাত ও ভোক্তারা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.