Latest Posts

ব্যয় সংকোচনে পূর্ব লন্ডনের একটি বাণিজ্য জেলা

- Advertisement -
পূর্ব লন্ডনের একটি বাণিজ্য জেলা ব্যয় সংকোচন এবং বাড়তি আড়ম্বরতা ঝেড়ে ফেলার পরিকল্পনা করছে

পূর্ব লন্ডনের একটি বাণিজ্য জেলা ব্যয় সংকোচন এবং বাড়তি আড়ম্বরতা ঝেড়ে ফেলার পরিকল্পনা করছে। সাইবার হামলায় এক লাখ ডলারের বেশি ক্ষতি হওয়ার পর আয়-ব্যয়ের ভারসাম্য ঠিক রাখতে এই পরিকল্পনা করছে তারা।

লন্ডনের পাঁচটি ব্যবসায় উন্নয়ন এলাকার সবার জন্য সোমবার অনুষ্ঠিত অবকাঠামো ও কর্পোরেট সার্ভিস কমিটির সভায় ২০২৬ সালের বাজেট উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ডাউনটাউন, ওল্ড ইস্ট ভিলেজ, হাইড পার্ক, আরগাইল এবং হ্যামিল্টন রোড।

- Advertisement -

হ্যামিল্টন রোড বিআইএর জন্য তৈরি বাজেট প্রতিবেদনে গত বছর জেলাটি যে সাইবার হামলার শিকার হয়েছিল সেই বর্ণনা রয়েছে। ওই হামলায় প্রায় এক লাখ ১১ হাজার ডলার ক্ষতি হয়। প্রতিবেদনে চলতি বছর বাজে চাওয়া হয়েছে ২ লাখ ৪৭ হাজার ডলার।

কর্মীদের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে হ্যামিল্টন রোড বিআইএ সাইবার হামলার শিকার হয়েছে এবং এর ফলে আর্থিক ক্ষতি হয়েছে। এই ক্ষতি আর পুষিয়ে নেওয়া সম্ভব হয়নি। ২০২৬ সালের ব্যয়ের বাজেট কমিয়ে আনা হয়েছে।

বিআইএ হচ্ছে সিটি অনুমোদিত গ্রুপ, যারা সৌন্দর্য্য বর্ধন ও অর্থনৈতিক উন্নয়নের মধ্য দিয়ে সুনির্দিষ্ট এলাকার ব্যবসায় সহায়তা করে থাকে। বিআইএর অন্তর্গত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলকভাবে সম্পদ কর পরিশোধ করতে হয়।

ওয়ার্ড কাউন্সিলর হ্যাডলেই ম্যাকঅ্যালিস্টার বলেন, ফিশিং আক্রমণটি ছিল স্কশিয়া ব্যাংকের হামলার মতো এবং অ্যাকাউন্টের লগইন সংক্রান্ত তথ্য হাতিয়ে নিতে সক্ষম হয় হামলাকারীরা। এরপর এ ঘটনার তদন্তের জন্য বিআইএকে বেশ কয়েক মাস অপেক্ষা করতে হয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.