
গত ২১ ডিসেম্বর স্কারবোরো ভিলেজ রিক্রিয়েশন সেন্টার এ হয়ে গেলো বিসিসিবি ওমেন আয়োজিত এক অসাধারণ পিঠা উৎসব । এই উৎসবে নারী , পুরুষ আর ছোট ছোট ছেলে মেয়েদের সরব উপস্থিতি এই আয়োজনকে করেছে অসাধারণ ।
আয়োজনের বক্তা হিসেবে ছিলেন বিসিসিবি এর প্রতিষ্ঠাতা রিমন মাহমুদ । সাথে ছিলেন সহ প্রতিষ্ঠাতা সায়মা হাসান । এই আয়োজনের খেলাধুলার অংশ পরিচালনা করেন অ্যাডমিন আফসানা জেরিন । অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অ্যাডমিন সাদিয়া মাহফুজ কে ধন্যবাদ । পুরো অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন লিড অ্যাডমিন তানিজা রেজা ।
অনুষ্ঠানের ছোট ছেলে মেয়েদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় । সাথে ছিল তাদের জন্য উপহার । আমাদের নতুন প্রজন্ম কে উৎসাহিত করতে হাই স্কুল ভলান্টিয়ার দেড় কে বিজয়ী নির্ধারণের দায়িত্ব দেয়া হয় । হাই স্কুল ভলান্টিয়ার ইরহান, আরিবা , সাফওয়ানা, পারিসা এবং সামীর কে অসংখ ধন্যবাদ সহযোগিতার জন্য ।
অনুষ্ঠানের শেষে রাফলে ড্র এর একটি পর্ব ছিল । TSS কালেকটিভ এর তানজিনা কে অসংখ ধন্যবাদ ড্র এর উপহারের জন্য ।
পিঠা উৎসব এর সফলতার অন্যতম অংশ রাইসা আনজুম আপু , এগারো রকমের মজাদার পিঠা বানিয়ে সময় মতো ডেলিভারি দেবার জন্য । দুপুরের খাবারের দায়িত্বে ছিল স্কারবোরো তে অবস্থিত রেস্টুরেন্ট ঢাকা কিচেন ।
আপনাদের ভালোবাসায় সিক্ত বিসিসিবি ওমেন । সব সময় এভাবেই আমাদের পাশে থাকবেন এই আশা রইলো । প্রেস বিজ্ঞপ্তি।

