Latest Posts

মৌমাছি আমদানি নিষিদ্ধের দাবি

- Advertisement -
এশিয়াজুড়ে ছড়িয়ে পড়া কীট নিয়ে আতঙ্ক প্রকাশ করেছেন কানাডিয়ান মৌচাষীরা

এশিয়াজুড়ে ছড়িয়ে পড়া কীট নিয়ে আতঙ্ক প্রকাশ করেছেন কানাডিয়ান মৌচাষীরা। এর প্রতিক্রিয়ায় দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র থেকে মৌমাছি আমদানির যে প্রথা চলে আসছে তাতে পরিবর্তন আনতে ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন একজন কনজার্ভেটিভ এমপি।

বিশ্বব্যাপী মৌচাষী ও মধু উৎপাদনকারীরা টপ্রিলায়েল্যাপস মাইট নামে একটি পরজীবীর দিকে নজর রাখছেন। এগুলো তরুণ মৌমাছিকে খেয়ে ফেলে, মৌচাকের জন্য যা বিপর্যয় ডেকে আনতে পারে।

- Advertisement -

আলবার্টা বিকিপার্স কমিশনের প্রেসিডেন্ট ক্রিস মিয়েডেমা মঙ্গলবার পার্লামেন্ট হিলে এক সংবাদ সম্মেলনে বলেন, যেকোনো দেশ থেকে মৌমাছি বন্ধে সরকারের হস্তক্ষেপ চাই আমরা। আমরা মনে করি উত্তর আমেরিকাকে মৌচাষের শক্তিশালী ঘাঁটি হতে হবে এবং এই পরজীবীকে তাড়াতে হবে।

একাধিক দেশে পরজীবীটি দেখা গেছে। দেশগুলোর মধ্যে রয়েছে জর্জিয়া, উজবেকিস্তান, চীন, ভারত ও পাপুয়া নিউ গিনি।

মৌমাছি কানাডার নিজস্ব নয় এবং শীতে এগুলোর টিকে থাকা কঠিন হয়ে দাঁড়ায়। শিল্পটি টিকে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইতালি ও চিলির মতো দেশগুলো থেকে মৌমাছি আমদানির ওপর। ২০২৩ সালে দেশগুলো কানাডায় প্রায় ৭০ হাজার কিলোগ্রাম মৌমাছি সরবরাহ করেছে।

মিয়েডেমা বলেন, শিল্পটি আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করছে। আমদানি বন্ধ করে নিজস্ব মৌমাছি দিয়ে এটি টিকিয়ে রাখঅ সম্ভব বলে আমি মনে করি।

কানাডিয়ান বিকিপিং ফেডারেশনের পরিচালক পিটার অরাম বলেন, অস্ট্রেলিয়ায় পরজীবীটি দেখা দেওয়া সময়েল ব্যাপারমাত্র এবং তখন এটিকে কানাডার বাইরে রাখা কঠিন হয়ে উঠবে। আমরা বিশে^র অনেক বেশি দেশ থেকে মৌমাছি আমদানি করি, যেটা যুক্তরাষ্ট্র করে না। এ কারণে তারা এ নিয়ে আমাদের মতো অতটা উদ্বিগ্নও নয়।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.