Latest Posts

টরন্টো কমিউনিটি হাউজিং কমপ্লেক্সের পুনর্নকশা প্রকাশ

- Advertisement -
টরন্টোর পশ্চিম প্রান্তের কমিউনিটি হাউজিং কমপ্লেক্স নতুন প্রাণ পেয়েছে

টরন্টোর পশ্চিম প্রান্তের কমিউনিটি হাউজিং কমপ্লেক্স নতুন প্রাণ পেয়েছে। তিন বছর আগে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল।

২০২২ সালের জুনে ভবনে ত্রুটি শনাক্ত হওয়ার পর সোয়ানসি মিউজের ৪০০ এর বেশি ভাড়াটিয়া তাদের বাসা ছেড়ে যেতে বাধ্য হন। ভবনের ইউনিটগুলোর ছাদ ভেঙে পড়ার ঝুঁকি শনাক্ত করেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা। প্রাথমিকভাবে স্ট্রাকচারাল সাপোর্ট ব্যক্তিগত অ্যাপার্টমেন্টে স্থাপন করা হয়। তবে পরিদর্শন ও প্রকৌশলগত প্রতিবেদনে উঠে আসে যে, আগের অবস্থায় ফিরিয়ে আনার কোনো উপায় নেই।

- Advertisement -

টরন্টো কমিউনিটি হাউজিং কমপ্লেক্সের ভাড়াটিয়াদের নেতা গীতা ডিক্সন বলেন, স্থান পরিবর্তন বহু পরিবারের জন্যই কঠিন হয়ে পড়ে। আপনি কোথায় বাস করছেন সেটা বড় কোনো ব্যাপার নয়। কিন্তু আপনার বাড়ি থেকে উৎখাত পীড়াদায়ক।

টিসিএইচসি আনুষ্ঠানিকভাবে সিটি অব টরন্টোর কাছে তাদের পরিকল্পনা দাখিল করায় বাসিন্দারা এখন তাদের বাড়িতে এক পা দিয়ে রেখেছেন। পুনঃউন্নয়ন কেবল বিদ্যমান ১৫৪টি রেন্ট গিয়ারড ইউনিটকে স্থানান্তরই করবে না, পাশাপাশি প্রায় ৫০০টি নতুন সাশ্রয়ী ও বাজার মূল্যের বাড়ি এর সঙ্গে যোগ করবে। নকশায় ৫ হাজার বর্গমিটারের আউটডোর স্পেসও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়াও রয়েছে খুচরা ব্যবসার জন্য বাণিজ্যিক ইউনিট।

২০২২ সালের ওই সিদ্ধান্তের পর টিসিএইচসি স্থানান্তরিত বাসিন্দাদের সঙ্গে যা করেছে তা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় তাদের। এই পুনর্নিমাণে পরিবারগুলো বড় ভূমিকা পালন করছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.