Latest Posts

গ্যাসচালিত গাড়ি বিক্রির ওপর পরিকল্পিত নিষেধজ্ঞা প্রত্যাহার করছে কুইবেক

- Advertisement -
পরিবেশমন্ত্রী বার্নার্ড ড্রেইনভিল বলেন, এই সিদ্ধান্ত শিল্পটিকে কিছুটা স্বস্তি দেবে এবং কুইবেকের বাসিন্দারাও তাদের পছন্দমতো গাড়ি কেনার সুযোগ পাবেন

গ্যাসচালিত গাড়ি বিক্রি ওপর পরিকল্পিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে কুইবেক সরকার। ২০৩৫ সালে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল।

পরিবেশমন্ত্রী বার্নার্ড ড্রেইনভিল বলেন, এই সিদ্ধান্ত শিল্পটিকে কিছুটা স্বস্তি দেবে এবং কুইবেকের বাসিন্দারাও তাদের পছন্দমতো গাড়ি কেনার সুযোগ পাবেন।

- Advertisement -

বর্তমানে সরকারের লক্ষ্য হচ্ছে ২০৩৫ সালে বিক্রি হওয়া নতুন গাড়ির ৯০ শতাংশ হবে হাইব্রিড অথবা বৈদ্যুতিক। আগের সিদ্ধান্তে ২০২৩৫ সালে বিক্রি হওয়া নতুন গাড়ির শতভাগই বৈদ্যুতিক হওয়ার কথা ছিল। গ্যাসচালিত গাড়ি বিক্রির ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত সিদ্ধান্তটি ২০২৪ সালের ডিসেম্বরে গ্রহণ করে কুইবেক।

কিন্তু অর্থমন্ত্রী ফ্রাসোয়াঁ-লেগু সম্প্রতি পরিবেশ-সংক্রান্ত সুনির্দিষ্ট কিছু নীতি স্থগিত রাখার সম্ভাবনা নিয়ে কথা বলেন। একই সঙ্গে বৃহৎ প্রকল্পের অনুমোদন দ্রুত করার আহ্বান জানিয়েছেন। জাতীয় স্বার্থের প্রকল্পগুলোর কাজে গতি আনতে চান তিনি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.