- Advertisement -

কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি, টরোন্টোর সদস্যরা সেপ্টেম্বর ১৪, ২০২৫ গিয়েছিলেন এক আনন্দ ভ্রমণে “Big R Apple Farm”, Brampton এ । ফার্মটিতে ছিল Pick your own Apple and Vegetable এর ব্যবস্থা।
এ দিনে প্রতি রবিবারের মতো সকলে একত্রিত হন টরন্টোর ক্রিসেন্ট টাউন ক্লাবে এবং নিয়মিত মেডিটেশন সেশনের পর তারা রওনা হন এই ভ্রমণে। কোয়ান্টাম পরিবারের ছোট – বড় নানান বয়সী প্রায় ৪০ উর্ধ সদস্য এতে অংশ নেন। অত্যন্ত আনন্দ, উদ্দীপনার মধ্যেদিয়ে এক চমৎকার সময় অতিবাহিত করেন কোয়ান্টাম সদস্যবৃন্দ।
উল্লেখ্য: কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি, টরোন্টোর উদ্যোগে ক্রিসেন্ট টাউন ক্লাব হলরুমে প্রতি রবিবার নিয়মিত আয়োজিত হয় মেডিটেশন প্রোগ্রাম “সাদাকায়ন”। অনুষ্ঠানটি সাজানো হয় জীবন ঘনিষ্ট এক বিষয় নিয়ে আলোচনা ও মেডিটেশন দিয়ে।
প্রতি রবিবারের সকাল ১০-৩০ থেকে ১১-৩০ এর এই প্রোগ্রামটি সকলের জন্য উন্মুক্ত আপনার সন্তান, প্রতিবেশী ও আত্মীয়-বন্ধুদের নিয়ে এতে অংশ নিতে পারেন। যোগাযোগ করুন ৬৪৭ -৭৪০-২৮০০ ইমেইল: [email protected]
- Advertisement -

