Latest Posts

শুল্ক নিয়ে নিম্ন আদালতের রুলিং বাতিল করতে সুপ্রিম কোর্টের প্রতি ট্রাম্পের আহ্বান

- Advertisement -
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

১৯৭৭ সালের আইনের আওতায় শুল্ককে সংরক্ষণের এক প্রস্তাবের ওপর দ্রুত শুনানি করার জন্য বুধবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নিম্ন আদালত অধিকাংশ লেভি অবৈধ ঘোষণা করার পর এই আহ্বান জানানো হলো। কারণ, এই শুল্কই রিপাবলিকান প্রেসিডেন্টের কেন্দ্রীয় অর্থনৈতিক ও বাণিজ্য এজেন্ডা।

বিচার বিভাগ ২৯ আগস্ট ফেডারেল আপিল কোর্টের একটি রুলিংয়ের বিরুদ্ধে আপিল করেছে। রুলিংয়ে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট ফিরিয়ে আনার মধ্য দিয়ে প্রেসিডেন্ট তার কর্তৃত্বের বাইরে পা দিয়েছেন।

- Advertisement -

মামলাটির ওপর ১০ সেপ্টেম্বরের মধ্যে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে নাকি নভেম্বরে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের রিভিউটি ফার্স্ট ট্র্যাক হিসেবে নিতে আদালতের প্রতি আহ্বান জানিয়েছে প্রশাসন। আদালতের নতুন মেয়াদ শুরু হচ্ছে ৬ অক্টোবর।
লিখিত এক নথিতে সলিসিটর জেনারেল ডি. জন সাওয়ার বলেছেন, প্রেসিডেন্ট ও তার মন্ত্রিসভার কর্মকর্তারা মনে করনে যে, শুল্ক শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি নজিরবিহীন অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। এবং শুল্ক বাতিল করলে আমাদের দেশ বাণিজ্য প্রতিশোধের মুখে পড়ে যাবে, যা আমেরিকাকে অর্থনৈতিক বিপর্যয়ের দিকে নিয়ে যাবে।

শুল্কের বিরোধিতাকারী ছোট ব্যবসায়ীদের পক্ষের আইনজীবী সুপ্রিম কোর্টে শুনানির জন্য সরকারের অনুরোধের বিরোধিতা করেননি। লিবার্টি জাস্টিস সেন্টারের একজন অ্যাটর্নি জেফরি শোয়াব এক বিবৃতিতে বলেছেন, জয়ের ব্যাপারে তারা আত্মবিশ^াসী। অবৈধ এই শুল্ক ছোট ব্যবসাগুলোকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং তাদের টিকে থাকাকে হুমকির মধ্যে ফেলে দিচ্ছে। আমাদের মক্কেলদের জন্য এই মামলার দ্রুত একটি সমাধান হোক সেটাই আমাদের প্রত্যাশা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.