
নীতিমালাগুলো সহজ ও খরচ কমানোর প্রায় ৫০০ উপায় তারা খুঁজে পেয়েছে বলে জানিয়েছে ফেডারেল সরকার। ৬০ দিনের লাল ফিতার চর্চা পর্যালোচনার মাধ্যমে এটা সম্ভব।
বিভাগ ও সংস্থাগুলো নিজেদের আরও দক্ষ এবং জটিল ও অহেতুক নীতিমালা অথবা প্রক্রিয়াগুলো বাতিল করতে উপায়গুলো চিহ্নিত করে প্রতিবেদন প্রকাশ করেছে।
উদাহরণ হিসেবে কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি আন্তর্জাতিক ট্রানজিট যাত্রীদেরকে তাদের ফ্লাইট ছেড়ে যাওয়ার আগে পরীক্ষার আবশ্যকতা বাতিলের প্রস্তাব করেছে। ট্রান্সপোর্ট কানাডা ড্রোনের সাহায্যে সুনির্দিষ্ট কিছু কম ঝুঁকিপূর্ণ বিপজ্জনক পণ্য পরিবহনে নিয়ম চালুর কথা ভাবছে। এ ছাড়া জাতীয় নিরাপত্তা বিভাগ বলেছে, তারা কানাডিয়ান আর্মড ফোর্সেসে গ্রিভান্স সিস্টেম সহজ করার পরিকল্পনা করছে।
ট্রেজারি বোর্ডের প্রেসিডেন্ট শাফকাত আলি জুলাইয়ের গোড়ার দিকে লাল ফিতা পর্যালোচনা উদ্বোধন করেন। এ সময় তিনি মন্ত্রীদের তাদের পোর্টফোলিওর যে নীতিমালা তা পর্যালোচনার আহ্বান জানান। তিনি বলেন, ট্রেজারি বোর্ডের অধীন ফেডারেল রেড টেপ রিডাকশন অফিস প্রস্তাবিত প্রস্তাব নিয়ে এগিয়ে যেতে অংশীজন ও নিয়ন্ত্রকদের সঙ্গে বাজ অব্যাহত রাখবে।

