Latest Posts

৩ কোটি ডলার জরিমানার মুখে কুইবেকের একটি কলেজ

- Advertisement -
কুইবেকের উচ্চ শিক্ষামন্ত্রী পাসক্যাল ডেরি কলেজটির বিরুদ্ধে আলোচনার মাঝামাঝি এসে শিক্ষার্থীদের জিম্মি করার অভিযোগ করেছেন

ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা কারণে ৩ কোটি ডলার জরিমানার মুখে পড়েছে কুইবেকের একটি কলেজ। সোমবার কলেজে শিক্ষাবর্ষের প্রথম পাঠদান অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়ে গেছে।

লাসালে কলেজ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, মন্ট্রিয়লের এই কলেজের ওপর জরিমানা আরোপই পাঠদান বাতিলের কারণ। এখন কলেজে প্রথম পাঠদান অনুষ্ঠিত হবে মঙ্গলবার। তবে প্রথম পাঠদান বাতিল শিক্ষার্থীদের অ্যাকডেমিক ক্যারিয়ারের কোনো প্রভাব ফেলবে না বলে বলে নিশ্চিত করেছে তারা।
ইংলিশ ল্যাঙ্গুয়েজ কলেজ প্রোগ্রামে কতজন শিক্ষার্থী ভর্তি করা যাবে কুইবেক সরকার তার সীমা নির্ধারণ করে দিয়েছে। ২০২২ সালের নতুন ল্যাঙ্গুয়েজ আইনের কারণে এই সীমা বেঁধে দিয়েছে সরকার।

- Advertisement -

কলেজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্লাউড মারচান্দ তার লিঙ্কডইন পোস্টে বলেছেন, ক্ষমার আহ্বান এবং কলেজ কর্তৃপক্ষ ২০২৫ মিক্ষাবর্ষে আইনটি পরিপালন করা সত্ত্বেও কলেজের পরিচালন ভর্তুকি হ্রাসের মাধ্যমে কঠোর অবস্থান নিয়েছে।

কুইবেকের উচ্চ শিক্ষামন্ত্রী পাসক্যাল ডেরি কলেজটির বিরুদ্ধে আলোচনার মাঝামাঝি এসে শিক্ষার্থীদের জিম্মি করার অভিযোগ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি একাধিকবার বলেছেন, লাসালে কলেজই একমাত্র ভর্তুকি সুবিধাপ্রাপ্ত বেসরকারি কলেজ, যারা কোটার প্রতি সম্মান দেখায়নি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.