
কানাডায় প্রায় ১০ হাজার গাড়ি প্রত্যাহার করছে কিয়া। চলা অবস্থায় বাহ্যিক সজ্জার সামগ্রীগুলো খুলে পড়ার ঝুঁকির কারণে গাড়িগুলো প্রত্যাহার করা হচ্ছে। কারণ, এগুলো খুলে গেলে সড়ক দুর্ঘটনার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
যেসব গাড়ি প্রত্যাহার করা হচ্ছে সেগুলো হলো কিয়া টেলুরাইড এসইউভি এবং কিয়া কে৫ সেডান। এর মধ্যে টেলুরাইড গাড়ির সংখ্যা ৮ হাজার ৪৯৭টি, যেগুলোর মডেল বছর ২০২৩, ২০২৪ এবং ২০২৫। কিয়া বলছে, প্রত্যেক দরজায় জানালার নিচে যে আলগা সামগ্রী বাহ্যিক সজ্জার জন্য ব্যবহার করা হয়েছে সেগুলো সঠিকভাবে সংযোজিত হয়নি। এ কারণে সময়ের সঙ্গে সঙ্গে ফেস প্লেটগুলো ঢিলা হয়ে গাড়ি থেকে আলাদা হয়ে যেতে পারে।
আলাদা এক ঘোষণায় যেসব গাড়ি প্রত্যাহারের কথা বলা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে এক হাজার ৩২টি কিয়া কে৫ কার, যেগুলো ২০২৩ ও ২০২৪ মডেলের। এসব গাড়ির সি-পিলারের ওপর বাহ্যিক সজ্জার জন্য ব্যবহৃত আলগা সামগ্রীগুলো ঢিলা হয়ে গাড়ি থেকে খুলে যেতে পারে।
উভয় ক্ষেত্রেই খুলে যাওয়া সামগ্রীগুলো সড়কের ওপর পড়ে অন্য চালকদের নিরাপত্তা ঝুঁকির কারণ হতে পারে। কিয়া গাড়ির মালিকদের ইমেইলের মাধ্যমে বিষয়টি অবগত করবেন। ডিলাররা বিনা খরচে ত্রুটিপূর্ণ সামগ্রীগুলো বদলে দেবে।
কোনো চালকের গাড়িতে এই ত্রুটি থাকলে তারা ১-৮৭৭-৫৪২-২৮৮৬ নাম্বারে ফোন করে অথবা ওয়েবসাইটে গিয়ে কিয়া কানাডার সঙ্গে যোগাযোগ করতে ।

