
ট্রাম্পপন্থী খ্রিস্টান গায়ক শন ফিউটের কনসার্ট আয়োজনকারী গির্জার বিরুদ্ধে জরিমানা ইস্যু করা হবে বলে জানিয়েছে সিটি অব মন্ট্রিয়ল। কনসার্টের জন্য উপযুক্ত অনুমতি নেই বলে আগেভাগেই ভেন্যুটিকে সতর্ক করার পরও শুক্রবার এই কনসার্টের আয়োজন করে তারা।
মন্ট্রিয়লের মেয়র ভ্যালেরি প্লান্টের একজন মুখপাত্র বলেন, এগলিস এমআরকে অপরাধের একটি বিবরণ হস্তান্তর করা হবে। ‘রিভাইভ ইন ২৫’ ট্যুরের অংশ হিসেবে এখানেই তার কনসার্ট করেন ফিউট।
মুখপাত্র ক্যাথেরিন ক্যাডোট বলেন, বোরো ইন্সপেক্টর সতর্কতা অমান্য করেছে গির্জা কর্তৃপক্ষ। বোরো ইন্সপেক্টর দিনের শুরুর দিকে মন্ট্রিয়ল পুলিশকেস সঙ্গে নিয়ে রয় স্ট্রিটের স্প্যানিসভাষী গির্জাটি পরিদর্শন করেন। গির্জাটির এ ধরনের কনসার্ট আয়োজনের কোনো অনুমতি ছিল না। গির্জাটি নীতিমালা লঙ্ঘন করায় অপরাধের বিবরণ তাদের হাতে ধরিয়ে দেওয়া হবে।
তাতে আর্থিক জরিমানার বিষয়টি থাকবে কিনা দি গ্যাজেটের পক্ষ থেকে জানতে চাওয়া হলে তিনি বলেন, হ্যা। যদিও কনসার্টের আগে ফিউট গণমাধ্যমকে বলেছিলেন, এটা কোনো পারফরম্যান্স নয়। এটা চার্চ সার্ভিস।
ফিউট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন বলিষ্ট সমর্থক এবং সাবেক যুদ্ধ নেতা। গর্ভপাত, লিঙ্গ পরিচিতি এবং এলজিবিটিকিউ২+ অধিকার নিয়ে তার দৃষ্টিভঙ্গির কারণে কানাডায় তাকে সমালোচনার চোখে দেখা হয়ে থাকে।
ফিউটের সমর্থকরা আসতে শুরু করলে স্থানীয় কর্মীরা গির্জার সামনে জড়ো হন এবং ট্রাম্পবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী শ্লোগান দিতে থাকেন। এর পরিপ্রেক্ষিতে সেখানে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়। অন্তত একজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেে পুলিশ। রেবেল নিউজের এক সাংবাদিক সংশ্লিষ্ট হট্টগোলের ফলে পুলিশ হস্তক্ষেপে এগিয়ে আসে এবং জনতাকে আলাদা করে দেয়।
গির্জার ভেতরে কয়েক ডজন লোক গান গাইতে থাকেন এবং প্রার্থনা করেন। রাত সাড়ে ৮টার দিকে বিক্ষুব্ধ জনতার সংখ্যা কমে আসে।

