Latest Posts

টিডিএসবির বাজেটে ৩ কোটি ৪৪ লাখ ডলার ঘাটতি

- Advertisement -

টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড (টিডিএসবি) বোর্ডের সর্বশেষ বাজেট বুধবার পাস করেছে। তবে প্রদেশের কঠোর যাচাই বাছাইয়ের কারণে খরচের রাশ টানতে বাজেটে বেশ কিছু পদক্ষেপ অন্তর্ভুক্ত করা হয়েছে।

- Advertisement -

৩৭০ কোটি ডলারে বাজেটে বোর্ডের ৩ কোটি ৪৪ লাখ ডলার ঘাটতি আগামী দুই বছরে পূরণের লক্ষ্য ধরা হয়েছে। টিডিএসবির চেয়ার নিথান শান এক বিবৃতিতে বলেছেন, বিশেষ শিক্ষা ও সংগীত শিক্ষার মতো প্রোগ্রামের তহবিল বাড়াতে পেরে আমি খুশি। তবে দুঃখের বিষয় হলো মন্ত্রণালয়ের স্বল্প তহবিল আগামী বছরও আমাদেরকে কঠিন পরিস্থিতিতে ফেলে দেবে। তবে আমার আশা যে, আমরা ক্রমবর্ধমান তহবিল ঘাটতি মোকাবিলায় মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে পারব। যাতে করে আর্থিকভাবে দায়িত্বশীল উপায়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রামগলো চালু রাখতে পারি।

শিক্ষামন্ত্রী পল ক্যালান্দ্রার কার্যালয় এক বিবৃতিতে বলেছে, আর্থিক সমস্যা সমাধানে মন্ত্রণালয় টিডিএসবিকে একাধিক বিকল্প দিয়েছে। প্রদেশ বোর্ডকে দুই শতাংশেরও কম সাশ্রয় করার আহ্বান জানিয়েছে। কিন্তু তারা প্রশাসনিক ব্যয় সাশ্রয়ের পরিবর্তে শিক্ষার্থীদের সেবা কর্তনের হুমকি দিয়েছে। টিডিএসবির ঐতিহাসিক এই অব্যবস্থাপনা আশু পদক্ষেপ গ্রহণে আমাদের সরকারকে বাধ্য করেছে। এ কারণেই আমরা আর্থিক তদন্তের ঘোষণা দিয়েছি, যাতে করে বোর্ডেও তরফ থেকে শিক্ষার্থীদের সহায়তা নিশ্চিত হয়।

চলতি বছর আয়-ব্যয়ের ভারসাম্য রাখতে টিডিএসবি বেশ কিছু কাজ করছে। বোর্ডের তরফ থেকে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাকর্ষে শিক্ষার্থীদের মাঝে নতুন ক্রোমবুক বিতরণ স্থগিত রাখছে। এর পরিবর্তে ১২ গ্রেডের শিক্ষার্থীদের ফেরত দেওয়া ডিভাইস তাদেরকে দেওয়া হবে। এ ছাড়া অ্যাটেন্ড্যান্স সাপোর্ট প্রোগ্রামের ব্যয় হ্রাসের প্রত্যাশা করা হচ্ছে। কেন্দ্রীয় বিভাগগুলো পরিচালন বয় ৯৫ লাখ ডলার কমাবে। সাধারণ বিষয় এবং অন্যান্য চলমান শিক্ষা প্রোগ্রামের ফি বৃদ্ধি করা হবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.