
অন্টারিওতে দেড় হাজার কোটি ডলারের বৈদ্যুতিক গাড়ি প্রকল্প স্থগিত করছে হোন্ডা কানাডা। একইসঙ্গে প্রস্তাবিত ইভি ব্যাটারি প্ল্যান্ট এবং রিটুল্ড গাড়ি সংযোজন প্ল্যান্টও স্থগিত করছে তারা।
হোন্ডা কানাডার মুখপাত্র কিন চিউ দ্য কানাডিয়ান প্রেসকে বলেন, বৈদ্যুতিক গাড়ি বাজারের সাম্প্রতিক মন্দার কারণে প্রায় দুই বছরের জন্য কানাডায় এই বিনিয়োগ প্রকল্প স্থগিত রাখার ঘোষণা দিয়েছে হোন্ডা। বাজার পরিস্থিতি বদলের সঙ্গে সঙ্গে সময় ও প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন অব্যাহত রাখবে।
এমন এক সময় সংবাদটি এল যখন চলতি বছরের মার্চ পর্যন্ত তাদের মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৫ শতাংশ কমে গেছে। কারণ, চীনে তাদের গাড়ি বিক্রি কমে গেছে। জাপানি গাড়ি নির্মাতা কোম্পানিটি এই বলে সতর্ক করে দিয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক তাদের মুনাফা পরিস্থিতি আরও খারাপ করে তুলবে।
২০২৪ সালের এপ্রিলে হোন্ডা কানাডা এক ঘোষণায় অন্টারিওর অ্যালিস্টনে গাড়ি নির্মাণ প্ল্যান্টের কাছে ইলেক্ট্রিক ভেহিকল ব্যাটারি প্ল্যান্ট নির্মাণ করতে আগ্রহী তারা। চিউ বলেন, মঙ্গলবারের সিদ্ধান্ত অন্টারিওর অ্যালিস্টনে হোন্ডার উৎপাদন কারখানায় বর্তমান কর্মসংস্থানের ওপর কোনো প্রভাব ফেলবে না।
কানাডায় হোন্ডার ইভি প্রকল্পের মধ্যে রয়েছে একটি রিটুল্ড সংযোজন প্ল্যান্ট, এর কাছাকাছি একটি ইলেক্ট্রিক ভেহিকল ব্যাটারি প্ল্যান্ট এবং অন্টারিওর অন্যত্রে দুটি ব্যাটারি সরঞ্জাম কারাখানা।
অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড মঙ্গলবার বলেন, আমি যখন হোন্ডার সঙ্গে কথা বলি তখন তারা তাদের সম্প্রসারণ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয়। তারা এই কারাখানা এগিয়ে নেওয়া অব্যাহত রাখতে চান। আমরা খুবই আত্মবিশ^াসী যে, অন্টারিওতে আমরা হোন্ডার গাড়ি প্রস্তুত অব্যাহত রাখব।
২০২৬ সালের মার্চ পর্যন্ত অর্থবছরে মুনাফা ৭০ শতাংশ হ্রাস পেতে পারে বলে মনে করছে হোন্ডা। অর্থবছরটিতে তাদের মুনাফা মে দাঁড়াতে পারে ১৭০ কোটি ডলার। আর বিক্রয় কমে দাঁড়াতে পারে ১৩ হাজার ৭০০ কোটি ডলারে, যা আগের অর্থবছরের তুলনায় ৬ শতাংশ কম।
নিশান মঙ্গলবার তাদের বৈশি^ক কর্মীবাহিনী ১৫ শতাংশ বা ২০ হাজার কমানোর ঘোষণা দিয়েছে। এর কারণ জাপানের গাড়ি নির্মাতা কোম্পানিটি চলতি অর্থবছর বড় ধরনের লোকসানের মুখে পড়েছে।

