Latest Posts

কানাডিয়ানদের যুক্তরাষ্ট্র ভ্রমণের আহ্বান ক্যালিফোর্নিয়ার গভর্নরের

- Advertisement -
বাণিজ্য, শুল্ক এবং বিদ্যমান রাজনৈতিক আবহের কারণে কানাডিয়ানরা যুক্তরাষ্ট্র ভ্রমণ এড়িয়ে চলা অব্যাহত রেখেছেন

বাণিজ্য, শুল্ক এবং বিদ্যমান রাজনৈতিক আবহের কারণে কানাডিয়ানরা যুক্তরাষ্ট্র ভ্রমণ এড়িয়ে চলা অব্যাহত রেখেছেন। এই অবস্থায় ক্যালিফোর্নিয়ার গভর্নর এই গ্রীষ্মের শেষে কানাডিয়ানদের যুক্তরাষ্ট্র ভ্রমণের আহ্বান জানিয়ে আন্তর্জাতিক পর্যটন ক্যাম্পেইন শুরু করেছেন।

ওয়াক অব ফেম, সৈকত ও ভাইনইয়ার্ডের কারণে কানাডিয়ানদের কাছে ক্যালিফোর্নিয়া বহুদিন ধরেই অন্যতম ভ্রমণ গন্তব্য। কিন্তু এ বছর সম্ভবত এটি তাদের পছন্দের তালিকায় নেই। সীমান্তের উত্তর থেকে পর্যটকের সংখ্যা হ্রাস ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিণ নিউসমকে উদ্বেবগে ফেলে দিয়েছে। এ কারণেই কানাডিয়ানদের ক্যালিফোর্নিয়া ভ্রমণে উৎসাহিত করে ভিডিও প্রকাশ করেছেন তিনি।
ওই ভিডিওতে নিউসম বলেছেন, ক্যালিফোর্নিয়া হচ্ছে চূড়ান্ত প্লেগ্রাউন্ড। ওয়াশিংটন থেকে এর দূরত্ব দুই হাজার মাইল।

- Advertisement -

ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন অব কানাডার (টিএইচআইএ) নতুন এক সমীক্ষায় অংশ নেওয়া ৭০ শতাংশ কানাডিয়ান বলেছেন, এ বছর তাদের যুক্তরাষ্ট্র ভ্রমণের সম্ভাবনা কম। যুক্তরাষ্ট্র সীমান্ত দিয়ে কারে চেপে ভ্রমণও চলতি বছরের মার্চে আগের বছরের একই সময়ের তুলনায় ৩২ শতাংশ হ্রাস পেয়েছে। স্ট্যাটিস্টিকস কানাডার পরিসংখ্যানে এমনটাই উঠে এসেছে।

কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর যুক্তরাষ্ট্র ভ্রমণকারী কানাডিয়ানদের সংখ্যায় এই পতন। আমদানির ওপর তার সাম্প্রতিক শুল্কও এক্ষেত্রে ভূমিকা রেখেছে। টিএইচআইএর নির্বাহী পরিচালক উইল ম্যাকআলির বলেন, কানাডিয়ানরা যেসব স্থানে ভ্রমণ করতে চান রাজনৈতিক পরিবেশ সেগুলোর ওপর প্রভাব ফেলতে শুরু করেছে।

ফ্লাইট সেন্টারের তথ্য অনুযায়ী, কানাডিয়ানরা তাদের যুক্তরাষ্ট্র ভ্রমণ বাতিল করতে থাকায় এয়ারলাইন্সগুলোও যুক্তরাষ্ট্রে ফ্লাইটের সংখ্যা কমিয়ে আনছে। এর পরিবর্তে তারা আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে যাচ্ছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.