
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বব্যাপী গাড়ি আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। এ অবস্থায় কানাডার শিল্পমন্ত্রী বলেছেন, তিনি এই নিশ্চয়তা পেয়েছেন যে, এ দেশে গাড়ি নির্মাণ কোম্পানিগুলো তাদের ব্যবসা অন্য কোথাও সরিয়ে নিচ্ছে না।
এক সাক্ষাৎকারে শিল্পমন্ত্রী অনীতা আনান্দ বলেন, তিনি অটো কোম্পানিগুলোর সঙ্গে তিনি কথা বলেছেন এবং তাদের প্রত্যেকেই এই ইঙ্গিত দিয়েছে যে, তারা কানাডায় থাকতে চায়। তারা কানাডায় উৎপাদনে আগ্রহী এবং তারা কানাডা সরকারের সঙ্গে কাজ করতে চায়।
বুধবার মধ্যরাতে বিদেশে উৎপাদিত সব গাড়ির ওপর ট্রাম্পের ২৫ শতাংশ কার্যকর হয়েছে। যদিও সিইউএসএমএ কমপ্লায়েন্ট সামগ্রীর নন-আমেরিকান ভেহিকল অনুষঙ্গের ওপর কীভাবে শুল্ক কার্যকর হবে তা এখনো তৈরি করতে পারেনি মার্কিন প্রশাসন।
এর প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বৃহস্পতিবার এই ঘোষণা দেন যে, সিইউএসএমএ কমপ্লায়েন্ট নয় এমন সব মার্কিন গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে কানাডা। তবে কানাডার এই শুল্ক গাড়ির যন্ত্রাংশের ওপর কানাডার শুল্ক কার্যকর হবে না। এমনকি মেক্সিকো থেকে আমদানিকৃত গাড়ির ওপরও কানাডার শুল্ক কার্যকর হবে না।
ট্রাম্প গাড়ির ওপর শুল্কের এই বলে ন্যায্যতা দিতে চাইছেন যে, তিনি খাতটিকে কানাডা ও অন্যান্য দেশ থেকে কানাডায় ফিরিয়ে আনতে চান।
আনান্দ বলেন, গাড়ি নির্মাতাদের সঙ্গে তার আলোচনা হয়েছে এই নিশ্চয়তা দিতে যাতে গাড়ি নির্মাতারা এটা জানতে পারে যে, কানাডা সরকার এখানে তাদের উন্নয়ন, উৎপাদক ও বিনিয়োগের পাশে রয়েছে। গাড়ি নির্মাতাদের সঙ্গে আমাদের চুক্তি বলবৎ রয়েছে। সেটা আমাদের স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট ফান্ড এবং আমরা এই নিশ্চয়তা অব্যাহত রাখছি যে, আমরা একটি স্বাস্থ্যকর ও শক্তিশালী গাড়ি নির্মাতা খাত ধরে রাখব।

