
আগ্নেয়াস্ত্র সংক্রান্ত অভিযোগের মুখে রয়েছেন দুই ব্যক্তি। এ বছরের গোড়ার দিকে একটি তল্লাশি পরোয়ানা কার্যকর করার পর পিল পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিলের সেন্ট্রাল রবারি ব্যুরোর তদন্তকারীরা বলেন, ২০২৫ সালের ৫ জানুয়ারি তারা একটি গ্লক ১৭ হ্যান্ডগান এবং বিপুল পরিমাণ মুদ্রা মিসিসোগার একটি বাড়ি থেকে জব্দ করেন।
পুলিশ বাড়িটির বর্ণনা দেয়নি। তবে বলেছে, বাড়ির দুইজন বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। ওই দুইজনই মিসিসোগার বাসিন্দা।
গ্রেপ্তার হওয়া ১৮ বছর বয়সী জাকারি ম্যাককুলো এবং ২৩ বছর বয়সী সোফিয়া আরুদার বিরুদ্ধে গুলিভর্তি নিষিদ্ধ অস্ত্র রাখার পাশাপাশি অন্যান্য অপরাধেল অভিযোগ আনা হয়েছে। ম্যাককুলোর বিরুদ্ধে ওয়াদা বরখেলাপের আরও একটি অভিযোগও আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ব্র্যাম্পটনের অন্টারিও কোর্ট অব জাস্টিসে উভয়েরই জামিন শুনানি দিন ধার্য রয়েছে। তাদের ব্যাপারে কারো কাছে কোনো ধরনের তথ্য থাকলে তা তদন্তকারী বা ক্রাইম স্টপারদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে পুলিশ।

