Latest Posts

চার্চিলের পোট্রেট চুরিতে অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকার

- Advertisement -

অটোয়ার চ্যাটো লোরিয়ের হোটেল থেকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের আইকনিক পোট্রেট চুরির ঘটনায় অভিযুক্ত টরন্টোর এক ব্যক্তি দোষ স্বীকার করেছেন। জেফরি উড ১৪ মার্চ অটোয়ার আদালতকক্ষে তার স্বীকারোক্তি দাখিল করেন। হোটেল থেকে ছবিটি খোয়া যাওয়ার তিন বছরেরও বেশি সশয় পর চুরির দায় স্বীকার করলেন তিনি।

- Advertisement -

২০২১ সালের শেষ দিকে অথবা ২০২২ সালের শুরুর দিকের মধ্যবর্তী কোনো এক সময়ে চুরির ঘটনাটি ঘটে। কিন্তু ঠিক কোন মাসে ঘটনাটি ঘটে তা আবিস্কার করা যায়নি। কারণ, চোর আসল প্রিন্টের স্থলে একটি নকল প্রিন্ট স্থাপন করেন।

বিষয়টি জানাজানি হওয়ার পর বৈশি^ক তদন্ত শুরু হয় এবং একটি ব্রিটিশ নিলাম ঘরে পোট্রেটটির সন্ধান মেলে। শেষ পর্যন্ত সেটি ইতালির এক ক্রেতার হাতে পড়ে। তবে তিনি যে চুরি যাওয়া শিল্পকর্ম কিনছেন সেটি তার জানা ছিল না।

পোট্রেট চুরির ঘটনায় ২০২৪ সালের এপ্রিলে উডকে গ্রেপ্তার করে পুলিশ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.