Latest Posts

মিডিয়া আউটলেটগুলোকে অর্থ পরিশোধ শুরু করেছে গুগল

- Advertisement -

অনলাইন নিউজ অ্যাক্ট থেকে অব্যাহতি পেতে গুগল যে ১০ কোটি ডলার পরিশোধে রাজি হয়েছে সেই অর্থ পাওয়া শুরু করেছে কানাডিয়ান নিউজ আউটলেটগুলো। তহবিল পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সংস্থা এই তথ্য জানিয়েছে।

- Advertisement -

দ্য কানাডিয়ান জার্নালিজম কালেক্টিভ বৃহস্পতিবার এক ঘোষণায় জানায়, যোগ্য নিউজ ব্যবসাগুলোকে নগদ অর্থের প্রথম যে অংশ পাঠানো হয়েছে তার পরিমাণ ১ কোটি ৭২ লাখ ৫০ হাজার ডলার। অতিরিক্ত অর্থ এপ্রিলের শেষ নাগাদ স্থানান্তর করা হবে।

জানুয়ারির শেষ দিকে এই অর্থ যাওয়া শুরু হবে বলে প্রথমে ধারণা করেছিল কালেক্টিভ। যদিও চুক্তি পর্যালোচনার জন্য নিউজ কোম্পানিগুলোকে আরও সময় দিতে এই সময়সীমা তারা বর্ধিত করে। প্রথম পর্যায়ে যারা এই অর্থ পাচ্ছে তাদের মধ্যে রয়েছে লাভজনক ও অলাভজনক আউটলেট, বৃহৎ ও ছোট সংস্থা, অ্যাংলোফোন ও ফ্রাঙ্কোফোন মিডিয়া এবং আদিবাসী, কৃষ্ণাঙ্গ ও অন্যান্য জাতিগোষ্ঠীর জন্য কাজ করা প্রকাশকরা।

কোন কোন আউটলেট তহবিল পেয়েছে তাদের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন কালেক্টিভের চলমান অন্তবর্তীকালীন বোর্ডের চেয়ার ও জার্নালিজম সফটওয়্যার ফার্ম ইন্ডিগ্রাফের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিন মিলার। কালেক্টিভের কঠোর গোপনীয়তা ও উপাত্ত সংগ্রহ নীতির কারণেই মিডিয়া আউটলেটগুলোর নাম প্রকাশ করতে চাননি তিনি।

তিনি বলেন, যদিও কোন কোন কোম্পানি অর্থ গ্রহণ করেছে এবং অর্থের পরিমাণ কত অর্থ ছাড়ের ৩০ দিনের মধ্যে তা জানানোর বাধ্যবাধকতার প্রতি সংস্থাটি প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে কালেক্টিভ যোগ্য প্রকাশকদের বলেছিল যে, বছরে দুই হাজার ঘণ্টার ভিত্তিতে নিযুক্ত পূর্ণকালীন সাংবাদিকপ্রতি প্রায় ১৩ হাজার ৭৯৮ ডলার করে পাবে তারা। ব্রডকাস্টাররা পাবে যোগ্য কর্মীপ্রতি ৬ হাজার ৮০৬ ডলার। এটা প্রকাশকদের ক্ষেত্রে ঘণ্টায় ৬ দশমিক ৯০ ডলার এবং ব্রডকাস্টারদের ক্ষেত্রে ঘণ্টায় ৩ দশমিক ৪০ ডলারের সমপরিমাণ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.