
কানাডার সর্বাধিক পঠিত বাংলা সংবাদপত্র সাপ্তাহিক বাংলামেইলের উদ্যোগে আগামী ২০ মে শনিবার ১৯০ রেলসাইড রোডের টরন্টো প্যাভিলিয়নে ৬ষ্ঠ বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’। এই ফেস্টিভ্যাল উপলক্ষে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অফিসিয়াল শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।
কানাডার প্রধানমন্ত্রী শুভেচ্ছাবার্তায় বলেন, ‘এবার ৬ষ্ঠ বারের মতো বাংলাদেশ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ ফেস্টিভ্যালে যোগদানকারী সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। এই আয়োজনে বাংলাদেশী কানাডিয়ানদের সমৃদ্ধ সাংস্কৃতিক র্চ্চার সুযোগ থাকবে। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশি কানাডিয়ানদের সম্মান জানানো হবে। আমি আশা করছি, ফেস্টিভ্যালে অংশগ্রহনকারীরা সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধরনের আয়োজন উপভোগ করবে।’
জাস্টিন ট্রুডো আরো বলেন, ‘আমি সাপ্তাহিক বাংলামেইল ও বাংলাদেশ ফেস্টিভ্যাল কমিটিকে ধন্যবাদ জানাতে চাই এজন্য যে, তারা অসাধারণ একটি আয়োজন করতে যাচ্ছেন। কারণ নিজেদের কৃস্টি এবং সংস্কৃতি কানাডীয় বন্ধুদের মাঝে পরিচিত করার এটা একটা অবারিত সুযোগ। এবারের বাংলাদেশ ফেস্টিভ্যাল আনন্দময় এবং স্মরণীয় হয়ে উঠুক-এই শুভকামনা আমার।’
কানাডার প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছাবার্তায় ফেস্টিভ্যাল কমিটির সকল সদস্যের মনে আনন্দের জোয়ার বইছে। বাংলাদেশ ফেস্টিভ্যালের পক্ষে এনআরবি টিভির সিইও ও সাপ্তাহিক বাংলামেইল সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু বললেন, ‘আমাদের এই আয়োজন উপলক্ষে প্রতিবছরই মাননীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুভেচ্ছাবার্তা দিয়েছেন। এবারও তার শুভেচ্ছাবার্তা পেলাম। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। এটা আমাদের জন্য অনেক সম্মানের। তার এই শুভেচ্ছাবার্তা আমাদের আরো উৎসাহিত করবে। বাংলাদেশের সংস্কৃতি, কৃস্টি এবং ঐতিহ্যের মধ্যে সেতুবন্ধন রচনা করাই এই আয়োজনের মূল লক্ষ্য। হাজার হাজার দর্শকের উপস্থিতি এই আয়োজনের মূল প্রাণ। এবারও ব্যতিক্রম হবে না।’
এবারের বাংলাদেশ ফেস্টিভ্যালে টরন্টো মাতাতে আসছেন বাংলাদেশের জনপ্রিয় তারকারা।
প্রতিবারের মতো এবারও কানাডার মূলধারার শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা আলোকিত করবেন ফেস্টিভ্যাল মঞ্চ।
ইতিমধ্যেই স্টল বরাদ্দ শুরু হয়েছে। স্টল ও স্পন্সরের জন্য যোগাযোগ : 416-262-9642, 647-923-8233

