Latest Posts

বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. এস এ মালেকের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান

- Advertisement -
কানাডা বঙ্গবন্ধু পরিষদ টরন্টোস্থ আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া অনুষ্ঠান আয়োজন করে।

গত ৪ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু পরিষদের সম্মানিত সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেকের রোগমুক্তি কামনায় কানাডা বঙ্গবন্ধু পরিষদ টরন্টোস্থ আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে কানাডা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ আমিন মিয়া, কানাডা বঙ্গবন্ধু পরিষদের ডক্টর বাদল ঘোষ, চ্যানেল টিভি চেয়ারম্যান এডভোকেট আফিয়া বেগম, অন্টারিও আওয়ামী লীগের ভাইস-প্রেসিডেন্ট আবু হেনা কোরায়েশী, ইঞ্জিনিয়ার মোঃ নওশের আলী, অন্টারিও আওয়ামী লীগের সাধারন সম্পাদক লিটন মাসুদ ১৯৭৫ পরবর্তি বৈরী রাজনৈতিক পরিবেশে বঙ্গবন্ধুর স্নেহধন্য ডা. এস এ মালেকের সাহসী রাজনৈতিক কর্মাকান্ড এবং প্রজ্ঞা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন, এবং তাঁর আশু রোগ মুক্তি কামনা করেন। কানাডা বঙ্গবন্ধু পরিষদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিমাদ্রী রায়ের সঞ্চালনায় এবং দোয়া পরিচালনা করেন পারভেজ আহমেদ ।

- Advertisement -

দোয়ায় ডা. এস এ মালেকের আশু রোগমুক্তি কামনাসহ ‘৭১ সালের শহীদের জন্য, ১৫ই আগষ্ট নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়। দোয়া মাহফিল শেষে কানাডা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ আমিন মিয়া উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। পরিশেষে উপস্থিত সকলকে জন্য রাতের খাবার পরিবেশন করা হয়।

অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন কানাডা বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক ফারহানা শান্তা। প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.